সর্বশেষ

এবছর আয়োজিত হচ্ছে ২৪তম আসর

টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

ভাষা আন্দোলনের চেতনা ও বাংলা চলচ্চিত্রের ঐতিহ্যকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজন করেছে বাংলা সিনেমার অন্যতম বৃহৎ উৎসব ‘আমার ভাষার চলচ্চিত্র’-এর ২৪তম আসর ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে উৎসবের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে ছয় দিনব্যাপী এই আয়োজন, যা চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, চলচ্চিত্র সমালোচক ও চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মইনুদ্দিন খালিদ। আয়োজকরা জানান, বাংলা সিনেমাকে প্রাতিষ্ঠানিক ও সামাজিক পরিসরে ফিরিয়ে আনার লক্ষ্যেই প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়।

 

ডিইউএফএসের সাধারণ সম্পাদক সুমন্ত সরকার অর্পন বলেন, যান্ত্রিক নগরজীবন ও ওটিটি প্ল্যাটফর্মের যুগে একসঙ্গে বসে বড় পর্দায় সিনেমা দেখার সংস্কৃতি কমে গেছে। অথচ চলচ্চিত্র একটি সামাজিক শিল্পমাধ্যম। টিএসসির এই উন্মুক্ত প্রাঙ্গণে ঢাকাই সিনেমার হল সংস্কৃতি ফিরিয়ে আনাই তাদের লক্ষ্য।

 

সংগঠনের সভাপতি রেহনুমা শাহরীন বলেন, এই উৎসব দর্শকদের বাংলা চলচ্চিত্রের শেকড়ের কাছাকাছি নিয়ে যাবে। সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা থেকে শুরু করে জীবনবোধ, রোমাঞ্চ ও সংস্কৃতির নানা রূপ পর্দায় ধরা পড়বে। সবার অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিটি প্রদর্শনীর টিকিট মূল্য রাখা হয়েছে মাত্র ৫০ টাকা।

 

উৎসবের উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে পর্দা ওঠে। আয়োজকদের তথ্যমতে, প্রথম দিনেই প্রায় চারশত টিকিট বিক্রি হয়েছে, যা দর্শকদের আগ্রহেরই প্রমাণ।

 

উৎসবের বিস্তারিত সময়সূচি

 

এবারের উৎসবে নতুন ও পুরোনো মিলিয়ে মোট ১৯টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। উদ্বোধনী দিন বাদে প্রতিদিন ৪টি স্লটে সিনেমা দেখানো হবে: সকাল ১০টা, দুপুর ১২:৩০ মিনিট, বেলা ৩:৩০ মিনিট এবং সন্ধ্যা ৬:৩০ মিনিট।

 

৩ ফেব্রুয়ারি (উদ্বোধন) : উৎসবের পর্দা উঠবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে আহমেদ হাসান সানি পরিচালিত চলচ্চিত্র ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’-র মাধ্যমে।

 

৪ ফেব্রুয়ারি : এদিন প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ‘দেয়া নেয়া’, আলমগীর কবিরের ‘সূর্যকন্যা’, শরাফ আহমেদের ‘চক্কর ৩০২’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’।

 

৫ ফেব্রুয়ারি : তৃতীয় দিনের তালিকায় রয়েছে সালাউদ্দিনের ‘রূপবান’, সাদিক আহমেদের ‘দ্য লাস্ট ঠাকুর’, পিপলু খানের ‘জয়া আর শারমিন’ এবং মনিরুল হকের ‘ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।

 

৬ ফেব্রুয়ারি : চতুর্থ দিনে দর্শকরা দেখতে পাবেন হারুনুর রশিদের ‘মেঘের অনেক রঙ’, তোজাম্মেল হকের কালজয়ী সিনেমা ‘বেঁদের মেয়ে জ্যোৎস্না’, মিঠু খানের ‘নীলচক্র’ এবং কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন’।

 

৭ ফেব্রুয়ারি : পঞ্চম দিনের প্রদর্শনীতে থাকছে তপন সিনহার ‘হারমোনিয়াম’, তারেক মাসুদের ‘মুক্তির গান’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ এবং তানিম নূরের ছবি ‘উৎসব’।

 

৮ ফেব্রুয়ারি (সমাপনী) : সমাপনী দিনের শুরুতে দেখানো হবে বেলাল আহমেদের ‘নয়নের আলো’ এবং কাজী হায়াতের ‘ধর’। বেলা সাড়ে ৩টার স্লটে প্রদর্শিত হবে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— মাহফুজ সরকারের ‘ময়া: দ্য নেম উই কল’, আহসাবুল ইয়ামিনের ‘জন্ম থেকে জ্বলছি’ এবং উম্মিদ আশরাফের ‘ধ্যাৎ’। কলকাতার জয়ব্রত দাশ পরিচালিত ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ চলচ্চিত্রটির প্রদর্শনের মাধ্যমে পর্দা নামবে এবারের ২৪তম আসরের।

 

আয়োজকদের মতে, ভাষা ও সংস্কৃতির আবেগকে কেন্দ্র করে বাংলা চলচ্চিত্রের বৈচিত্র্য ও ইতিহাসকে একসঙ্গে উপস্থাপন করার এই আয়োজন তরুণ প্রজন্মকে দেশীয় সিনেমার সঙ্গে নতুন করে সংযুক্ত করবে।

সব খবর

আরও পড়ুন

উল্কার মতো আগমন, অনির্বাণ প্রভাব

প্রয়াণদিনে ঋত্বিক ঘটককে স্মরণ উল্কার মতো আগমন, অনির্বাণ প্রভাব

থ্রিলারের আড়ালে মানসিক ব্যাধির অন্ধকার আয়না

আসছে জয়া আহসানের ‘ওসিডি’ থ্রিলারের আড়ালে মানসিক ব্যাধির অন্ধকার আয়না

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান” শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি