সর্বশেষ

সৌদির অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’-এ দুই বলিউড তারকা

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১
সৌদির অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’-এ দুই বলিউড তারকা

সৌদি আরবের বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘সেভেন ডগস’ এর ট্রেইলার প্রকাশিত হয়েছে। এতে অতিথি চরিত্রে হাজির হয়েছেন বলিউডের দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত। সংক্ষিপ্ত উপস্থিতি হলেও তাদের অ্যাকশন দৃশ্য ভক্তদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে।

 

ভিডিওর শুরুতে সাদা পোশাকে রহস্যময় হাসি নিয়ে দেখা যায় সালমান খানকে। তিনি বলেন, “তুমি জানো সে কী করে? সে তার পুরো জীবনটাই নথিভুক্ত করে রেখেছে।” এরপর দৃঢ় ভঙ্গিতে পর্দায় আসেন সঞ্জয় দত্ত, তাকে ঘিরে থাকে কয়েকজন মানুষ। অন্য একটি দৃশ্যে সালমানকে শান্তভাবে বসে থাকতে দেখা যায়, যেখানে তিনি প্রশ্ন করেন, “আমার কাছে তোমাকে অপরাধীর মত লাগছে কেন?”  

 

সিনেমার গল্প আবর্তিত হয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া এক ভয়ংকর নতুন মাদক এবং সেটি ঠেকানোর মিশনকে ঘিরে। ট্রেইলার প্রকাশের পর ইউটিউবে দ্রুত ছড়িয়ে পড়ে। ভক্তরা মন্তব্য করেছেন, “শুধু সালমান খানের জন্যই অপেক্ষা করছি।”  

 

সিনেমাটি পরিচালনা করেছেন আদিল এল আরবি ও বিলাল ফাল্লাহ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিশরের জনপ্রিয় অভিনেতা করিম আবদেল-আজিজ ও আহমেদ এজজ। গল্প লিখেছেন তুর্কি আল-শেখ। সিনেমার বাজেট প্রায় ৪ কোটি ডলার।  

 

চলতি বছরেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সালমান খান ও সঞ্জয় দত্ত এর আগে ‘সাজন’ ও ‘চল মেরে ভাই’-এর মতো সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। এবার ‘সেভেন ডগস’-এ তাদের পুনর্মিলন ভক্তদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

সব খবর

আরও পড়ুন

উল্কার মতো আগমন, অনির্বাণ প্রভাব

প্রয়াণদিনে ঋত্বিক ঘটককে স্মরণ উল্কার মতো আগমন, অনির্বাণ প্রভাব

থ্রিলারের আড়ালে মানসিক ব্যাধির অন্ধকার আয়না

আসছে জয়া আহসানের ‘ওসিডি’ থ্রিলারের আড়ালে মানসিক ব্যাধির অন্ধকার আয়না

টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

এবছর আয়োজিত হচ্ছে ২৪তম আসর টিএসসিতে পর্দা উঠল ‘আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২’-এর

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান” শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট