সর্বশেষ

“আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান”

শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ২০:৩৭
শাহরুখ খানসহ বলিউড তারকাদের ভারতের প্রজাতন্ত্র দিবসে বার্তা

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বলিউডের বাদশাহ শাহরুখ খানসহ অনেক তারকা দেশপ্রেম এবং ঐক্যের বার্তা দিয়েছেন। শাহরুখ খান তার বার্তায় বলেছেন, “আমি ভারতীয় হিসাবে গর্বিত। আমাদের দেশ শিখিয়েছে, ঐক্য ও বৈচিত্রের মধ্যেই শক্তির অবস্থান। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ। সকলকে ভালবাসা।” ধর্মনিরপেক্ষতা ও উদারতন্ত্রের প্রবক্তা শাহরুখ দীর্ঘদিন ধরে এই বার্তাই দিয়ে আসছেন, যা অনুরাগীদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

এছাড়া অক্ষয় কুমার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে লিখেছেন, “গর্বের সঙ্গে বলো, আমরা ভারতীয়। শুভ প্রজাতন্ত্র দিবস। জয় হিন্দ! জয় ভারত!” অনুপম খেরও অনুরূপ বার্তা দিয়েছেন, “শুভ প্রজাতন্ত্র দিবস। জয় হিন্দ। জয় ভারত। ভারতমাতার জয়। বন্দে মাতরম্‌।”

 

সম্প্রতি মুক্তি পাওয়া দেশাত্মবোধক ছবি ‘বর্ডার ২’-এর সাফল্য উপভোগ করছেন সানি দেওল। প্রজাতন্ত্র দিবসে তিনি লিখেছেন, “নিজের মান, সম্মান ও গর্ব— সবকিছুর উপরে হিন্দুস্তানকে রাখে এই ভূমিপুত্র। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা।” ১৯৯৭ সালের ‘বর্ডার’-এ অভিনয় করা সুনীল শেট্টী লিখেছেন, “স্বাধীনতা আমাদের কণ্ঠ দিয়েছে। দায়িত্ব দিয়েছে। আমরা যেন স্বাধীনতাকে সব সময়ে সম্মান করতে পারি। ত্রিরঙ্গার জন্য, দেশের জন্য— জয় হিন্দ! জয় ভারত।”

 

এছাড়া আলিয়া ভাট, মৃণাল ঠাকুর, আদা শর্মা, অমিতাভ বচ্চন, অনিল কাপুর, ভিকি কৌশলসহ আরও বহু বলিউড তারকা প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এই বার্তাগুলো অনুরাগীদের মধ্যে দেশপ্রেম, ঐক্য এবং দায়িত্ববোধের প্রেরণা জাগাচ্ছে।

সব খবর

আরও পড়ুন

বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

টিএসসিতে ছয় দিনে ২৩ সিনেমা বাংলা সিনেমার সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’ শুরু আগামীকাল

চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

ফারুকী-রিজওয়ানার হস্তক্ষেপে বিতর্কিত সিদ্ধান্ত চিত্রনাট্য না লিখেও ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ পুরস্কার, প্রত্যাখ্যান করলেন নির্মাতা

সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

উত্তরায় চিরনিদ্রায় শায়িত সোনালি দিনের নায়ক ও নৃত্যগুরু ইলিয়াস জাভেদের প্রয়াণ

ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

বলিউড অভিনেত্রীরা পিছিয়ে ভারতীয় সিনেমায় জনপ্রিয়তায় দক্ষিণী নায়িকাদের দাপট

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

রবীন্দ্রনাথের ছোটগল্পে চঞ্চল-পরীমণির প্রথম জুটি

শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শিল্প ও দর্শকের উজ্জ্বল মিলনমেলা

যেখানে অভিনয় অনুভব হয়ে ওঠে

জয়শ্রী কবির যেখানে অভিনয় অনুভব হয়ে ওঠে

সালদানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা

বিশ্ব কাঁপাচ্ছে অ্যাভাটার সালদানা এখন সর্বোচ্চ ব্যবসাসফল নায়িকা