সর্বশেষ

মতামত

মব বাহিনী ও সরকারের ছত্রছায়ায় জাতীয় পার্টি নিষিদ্ধের ছক

প্রকাশিত: ৩১ অগাস্ট ২০২৫, ০১:২২
মব বাহিনী ও সরকারের ছত্রছায়ায় জাতীয় পার্টি নিষিদ্ধের ছক

দেশের রাজনৈতিক পরিসর আবার এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের মুখোমুখি। মব বাহিনী পূর্বপরিকল্পিতভাবে জাতীয় পার্টির অফিসে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। ঘটনার পর জিএম কাদেরের ওপর হত্যাচেষ্টার মতো ঘটনা ঘটেছে। মূল লক্ষ্য,জাতীয় পার্টিকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা এবং সরকারের ইচ্ছা অনুযায়ী দাবী বাস্তবায়ন করা।

 

এটি নতুন নয়। পূর্বেও মব বাহিনী ব্যবহার করে সরকার ছাত্ররাজনীতি, বিশেষত ছাত্রলীগের কার্যক্রম বন্ধের চেষ্টা করেছে, আওয়ামীলীগ নিষিদ্ধ করা হয়েছে । মবদের রাষ্ট্রীয় আশ্রয় ও প্রশ্রয় দিয়ে তারা সরকার সমর্থিত দাবী আদায় করেছে। রাজনৈতিক সচেতন মহল মনে করেন সেনা ও পুলিশকে দিয়ে মবদের উপর হামলা এবং জাতীয় পার্টির বিরুদ্ধে উস্কানি দেওয়া হয়েছে।

 

মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের দল ও নাগরিকদের এখন প্রতিবাদ ও প্রতিরোধের দায়িত্ব। স্বাধীনতা বিরোধীদের সংখ্যা কম থাকলেও, সক্রিয় লড়াই ছাড়া গণতন্ত্র রক্ষা সম্ভব নয়। যখন মানুষ প্রতিরোধ করবে, মব বাহিনী সৃষ্টিকারীরা আর সাহস পাবে না।

 

মব বাহিনী ব্যবহার করে রাজনৈতিক চাপ সৃষ্টি করা শুধু অস্থিতিশীলতার চক্রান্ত নয়, এটি দেশের সংবিধান ও গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। সকল মুক্তিযুদ্ধবাদী, নাগরিক ও রাজনৈতিক সংগঠনকে এখন সচেতন, সজাগ ও সক্রিয় হওয়ার আহ্বান জানানো সময়ের দাবি।

সব খবর

আরও পড়ুন

রক্তে লেখা স্বাধীনতার শপথ, এগিয়ে চলার অঙ্গীকার

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস রক্তে লেখা স্বাধীনতার শপথ, এগিয়ে চলার অঙ্গীকার

কৃত্রিম সংকটের অভিযোগে উত্তাল জ্বালানি বাজার

কৃত্রিম সংকটের অভিযোগে উত্তাল জ্বালানি বাজার

গণহত্যার সেই রাত: অন্ধকার ভেদ করে স্বাধীনতার সূর্যোদয়

স্মরণ, স্বীকৃতি ও ইতিহাসের দায় গণহত্যার সেই রাত: অন্ধকার ভেদ করে স্বাধীনতার সূর্যোদয়

মহাজনের মরীচিকা ও রোহিঙ্গা শিবিরের ‘সেমাই-বিপ্লব’

মহাজনের মরীচিকা ও রোহিঙ্গা শিবিরের ‘সেমাই-বিপ্লব’

এক চিরস্থায়ী হাহাকারের উপাখ্যান

অপ্রাসঙ্গিকতার প্রাসঙ্গিকতা এক চিরস্থায়ী হাহাকারের উপাখ্যান

সংকটে দেশের জন্য কার্যকর প্রমাণিত শেখ হাসিনার উদ্যোগ

মৈত্রী পাইপলাইন এখন জ্বালানি নিরাপত্তার ভরসা সংকটে দেশের জন্য কার্যকর প্রমাণিত শেখ হাসিনার উদ্যোগ

বিক্রির হিসেব নিয়ে একাডেমির শুভঙ্করের ফাঁকি, দেনা নিয়ে ঘরে ফিরছেন প্রকাশক

কেমন হলো একুশের বইমেলা? বিক্রির হিসেব নিয়ে একাডেমির শুভঙ্করের ফাঁকি, দেনা নিয়ে ঘরে ফিরছেন প্রকাশক

গণতন্ত্রের চড়ুইভাতি ও একবিংশ শতাব্দীর মহাহাস্যকর মহড়া

সঙ-সদ গণতন্ত্রের চড়ুইভাতি ও একবিংশ শতাব্দীর মহাহাস্যকর মহড়া