সর্বশেষ

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৭
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে তিনটি বড় সিটি করপোরেশন দিয়ে। মেয়াদোত্তীর্ণ ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগ ইতিমধ্যে এ বিষয়ে ইসিকে চিঠি পাঠিয়েছে।

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের ২ জুন। সেই হিসাবে এর মেয়াদ শেষ হয়েছে গত বছরের ১ জুন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। তাই এই তিন সিটিতে ভোট আয়োজন এখন জরুরি হয়ে পড়েছে।  

 

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলররা পদত্যাগ করেন। এরপর অন্তর্বর্তী সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০ পৌরসভা, ৪৯৭ উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে চট্টগ্রাম সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।  

 

ইসি সূত্র জানিয়েছে, চিঠি পাওয়ার পর কমিশন দ্রুত ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তা নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। চট্টগ্রাম সিটির জন্য সময় খুবই সীমিত হওয়ায় সেখানে আলাদা জরুরি পরিকল্পনা নেওয়া হতে পারে।  

 

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হলেও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তির কারণে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন হয়নি। এবার সরকারের নির্দেশনা অনুযায়ী ইসি প্রথমে তিন সিটি করপোরেশনে ভোট আয়োজন করবে। এরপর পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে নির্বাচন হবে।  

ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, তাদের মূল দায়িত্বই হচ্ছে নির্বাচন আয়োজন। সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই তারা সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো আয়োজনের পথে এগোবেন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।

সব খবর

আরও পড়ুন

চট্টগ্রামে বসন্ত বরণ উৎসব

চট্টগ্রামে বসন্ত বরণ উৎসব

নির্বাচনে ৭ জেলার ভোটকেন্দ্রে ৭ মৃত্যু

অসুস্থতা ও ধাক্কার অভিযোগ নির্বাচনে ৭ জেলার ভোটকেন্দ্রে ৭ মৃত্যু

মেহেরপুর, বাগেরহাট ও মুন্সীগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ; আহত অর্ধশতাধিক

নির্বাচনে সহিংসতার ছায়া মেহেরপুর, বাগেরহাট ও মুন্সীগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ; আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ছায়া

বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঝিনাইদহে ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ছায়া

নেত্রকোণায় রাতের আঁধারে চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

নেত্রকোণায় রাতের আঁধারে চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রিকুইজিশন আতঙ্কে যানবাহন মালিকরা

রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

এনসিটি ইজারা বিরোধী আন্দোলন রোববার থেকে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের লাগাতার ধর্মঘট

২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ

সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু হুজাইফা আফনানের মৃত্যু ২৭ দিনের লড়াই শেষে নিভে গেল এক প্রাণ, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে নতুন উদ্বেগ