সর্বশেষ

পূর্বের আদেশ বাতিল

চট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৫, ২৩:১৯
চট্টগ্রামসহ ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফেনী ও মাদারীপুর এই চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

একই সঙ্গে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করেছে মন্ত্রণালয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এখন ফেনীর ডিসি সাইফুল ইসলাম হচ্ছেন চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক।

 

নতুন নিয়োগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের ডিসি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে এবং মাঠ প্রশাসনে দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি জেলায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক সমন্বয় জোরদারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

সরকারের নিয়ম অনুযায়ী, জেলা প্রশাসকরা মাঠ প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে জেলা পর্যায়ে সরকারের নীতি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা রক্ষা, ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করেন।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার