সর্বশেষ

সকালে সাতক্ষীরায়ও ঝাঁকুনি

মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
মিয়ানমার সীমান্তে জোড়া ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে রাতের দুই দফা কম্পনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে ভোরে সাতক্ষীরাকেন্দ্রিক আরেকটি হালকা ভূমিকম্প অনুভূত হয়।

 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। শক্তিশালী এ কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার সীমান্তবর্তী এলাকা, যার প্রভাব বাংলাদেশজুড়েই অনুভূত হয়।

 

এরপর রাত ৯টা ৫১ মিনিটে আবারও ভূমিকম্প হয়। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। ইউএসজিএসের তথ্যমতে, এটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৬৭ দশমিক ৮ কিলোমিটার গভীরে। ফলে ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলক কম হলেও টানা দুই দফা কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ে। অনেকেই ঘরবাড়ি ও অফিস থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

 

এর আগে একই দিন ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে সাতক্ষীরাকেন্দ্রিক একটি হালকা ভূমিকম্পে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কেঁপে ওঠে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১, যা তুলনামূলকভাবে দুর্বল।

 

একদিনে তিন দফা ভূমিকম্পের ঘটনায় ভূমিকম্পপ্রবণ অঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ মিয়ানমার ও ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এমন কম্পন অস্বাভাবিক নয়। তবে প্রস্তুতি ও সচেতনতা বাড়ানো জরুরি।

 

এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

সব খবর

আরও পড়ুন

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

টিয়ার গ্যাস–জলকামানে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের ‘ভুখা মিছিল’

পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

শাহবাগে দিনভর উত্তেজনা পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

শ্রমিকদের কর্মবিরতি ভোটের আগেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল চুক্তি নিয়ে তাড়াহুড়া

নির্বাচনকালীন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র নির্বাচনকালীন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা

শবে বরাত ও রমজানের আগে বাজারে অস্থিরতা

শবে বরাত ও রমজানের আগে বাজারে অস্থিরতা

শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন শঙ্কা ও উদ্বেগ ভোট প্রদানে সংখ্যালঘু সম্প্রদায়কে নিরুৎসাহিত করতে পারে

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার