সর্বশেষ

ভোলাগঞ্জ সাদা পাথরে পানি স্প্রে, সমালোচনার ঝড়

প্রকাশিত: ১৮ অগাস্ট ২০২৫, ১৫:২৭
ভোলাগঞ্জ সাদা পাথরে পানি স্প্রে, সমালোচনার ঝড়

সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে চলছে অদ্ভুত এক উদ্যোগ। দীর্ঘদিন ধরে অবাধ লুটপাট ও প্রশাসনের নীরবতায় ক্ষতবিক্ষত এই এলাকায় শনিবার (১৬ আগস্ট) দুপুরে ফায়ার সার্ভিস কর্মীরা পানি স্প্রে করে পাথরের ক্ষত ঢাকার চেষ্টা চালান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

 

স্থানীয়রা জানান, পাথর উত্তোলনকারীদের অবৈধ কার্যক্রমে ভোলাগঞ্জ সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্য মারাত্মকভাবে নষ্ট হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে প্রাকৃতিকভাবে ক্ষতস্থান ভরাট হওয়ার সুযোগ থাকলেও প্রশাসনের উদ্যোগে শ্রমিক দিয়ে গর্ত ভরাট করা হয় এবং পরে ফায়ার সার্ভিসকে দিয়ে পানি ছিটানো হয়। এতে অনেকে একে "অযৌক্তিক ও দায়সারা" কাজ বলে মন্তব্য করছেন।

 

ফেসবুকে নেটিজেনরা লিখেছেন, "প্রশাসন লুটপাট রোধ করতে না পেরে এখন নাটক করছে।" কেউ কেউ বলেন, "যেখানে প্রাকৃতিক প্রবাহই সমস্যার সমাধান করত, সেখানে কৃত্রিমভাবে পানি স্প্রে করে কেবল চোখে ধুলো দেওয়া হচ্ছে।"

 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া জানান, প্রশাসনের নির্দেশেই শ্রমিকরা গর্ত ভরাটের কাজ করেছেন। সেই গরম বালু ঠাণ্ডা করা এবং নিচের পাথর ভাসানোর জন্যই পানি স্প্রে করা হয়েছে।

 

তবে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ ও পর্যটকরা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা মনে করেন, প্রকৃত সমস্যা সমাধান না করে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখাতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার