দেশের ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের ধারাবাহিকতায় এবার ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (তারিখ) তাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
সরকারি সূত্রে জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া প্রশাসকদের বেশিরভাগই বিএনপির সঙ্গে সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। এর মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকার স্থানীয় সরকার কাঠামোয় নিজেদের মনোনীত প্রতিনিধিদের দায়িত্বে বসাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকার তিন পার্বত্য জেলা ছাড়া দেশের প্রায় সব জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছিল। তখন যেসব জেলায় বিভাগীয় শহর রয়েছে, সেখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) প্রশাসকের দায়িত্ব পান। অন্য জেলাগুলোতে জেলা প্রশাসকরা (ডিসি) সেই দায়িত্ব পালন করছিলেন।
নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার এবার প্রশাসক পদে দলীয় নেতাদের নিয়োগ দিল।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ দুই দফায় দেশের ১১টি সিটি করপোরেশনেও প্রশাসক হিসেবে বিএনপি নেতাদের নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগের এই সিদ্ধান্ত স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জেলা ও নতুন প্রশাসকদের তালিকা
| জেলা | প্রশাসক |
|---|---|
| পঞ্চগড় | মোহাম্মদ তৌহিদুল ইসলাম |
| দিনাজপুর | মোফাজ্জল হোসেন দুলাল |
| রংপুর | মোহাম্মদ সাইফুল ইসলাম |
| কুড়িগ্রাম | সোহেল হোসনাইন কায়কোবাদ |
| গাইবান্ধা | সৈয়দ মইনুল হাসান সাদিক |
| জয়পুরহাট | মাসুদ রানা প্রধান |
| বগুড়া | এ কে এম আহাসানুল তৈয়ব জাকির |
| চাঁপাইনবাবগঞ্জ | হারুনুর রশিদ |
| নওগাঁ | আবু বক্কর সিদ্দিক |
| রাজশাহী | এরশাদ আলী |
| নাটোর | রহিম নেওয়াজ |
| মেহেরপুর | জাভেদ মাসুদ |
| কুষ্টিয়া | সোহরাব উদ্দিন |
| ঝিনাইদহ | আবুল মজিদ |
| যশোর | দেলোয়ার হোসেন খান খোকন |
| মাগুরা | আলী আহমেদ |
| বাগেরহাট | শেখ মোহাম্মদ জাকির হোসেন |
| খুলনা | এস এম মনিরুল হাসান (বাপ্পী) |
| পটুয়াখালী | স্নেহাংশু সরকার |
| ভোলা | গোলাম নবী আলমগীর |
| বরিশাল | আকন কুদ্দুসর রহমান |
| ঝালকাঠি | শাহাদাৎ হোসেন |
| পিরোজপুর | আলমগীর হোসেন |
| টাঙ্গাইল | এস এম ওবায়দুল হক |
| শেরপুর | এ বি এম মামুনুর রশিদ |
| ময়মনসিংহ | সৈয়দ এমরান সালেহ |
| নেত্রকোণা | নূরুজ্জামান |
| কিশোরগঞ্জ | খালেদ সাইফুল্লাহ সোহেল খান |
| মুন্সীগঞ্জ | এ কে এম ইরাদত |
| নারায়ণগঞ্জ | মামুন মাহমুদ |
| রাজবাড়ী | আব্দুস সালাম মিয়া |
| গোপালগঞ্জ | শরিফ রফিক উজ্জামান |
| মাদারীপুর | খোন্দকার মাশুকুর রহমান |
| শরীয়তপুর | সরদার এ কে এম নাসির উদ্দিন |
| সুনামগঞ্জ | মিজানুর রহমান চৌধুরী |
| সিলেট | আবুল কাহের চৌধুরী |
| মৌলভীবাজার | মিজানুর রহমান |
| ব্রাহ্মণবাড়িয়া | সিরাজুল ইসলাম |
| কুমিল্লা | মোশতাক মিয়া |
| নোয়াখালী | হারুনুর রশিদ আজাদ |
| লক্ষ্মীপুর | সাহাব উদ্দিন |
| কক্সবাজার | এ টি এম নুরুল বশর চৌধুরী |