সর্বশেষ

সেবা কার্যক্রম বিঘ্নে ভোগান্তি

পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১০
পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের দুই ঘণ্টা কর্মবিরতি

বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং চলতি বছরের ১ জানুয়ারি থেকে তা বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুই ঘণ্টার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কর্মচারীরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। একই কর্মসূচি সোম ও মঙ্গলবারও পালন করা হবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা।

 

কর্মসূচির ফলে নির্ধারিত সময়ের মধ্যে অধিকাংশ সরকারি দপ্তরে সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ নানা কাজে এসে ভোগান্তিতে পড়েন। অনেক জায়গায় দীর্ঘ লাইনে অপেক্ষা করেও সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে।

 

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা জানান, দীর্ঘদিন ধরে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন চালিয়ে আসছেন তারা। এ লক্ষ্যে সরকার একটি পে কমিশন গঠন করলেও কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরও গেজেট প্রকাশে বিলম্ব হচ্ছে। উপরন্তু সরকার এ কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে না— এমন বক্তব্যে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে।

 

আন্দোলনকারীদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে পুরোনো বেতন কাঠামোতে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। ন্যায্য বেতন ও মর্যাদা নিশ্চিত না হলে কর্মচারীরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

 

ঐক্য পরিষদ গত ৩০ জানুয়ারি ১ থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচি ঘোষণা করে। দাবি আদায় না হলে আগামী ৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ভুখা মিছিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।

সব খবর

আরও পড়ুন

লোকসানে ডিম বিক্রি, বন্ধ হচ্ছে ছোট খামার

ঋণের জালে পোলট্রি খামারিরা লোকসানে ডিম বিক্রি, বন্ধ হচ্ছে ছোট খামার

ঈদের বাজারে মুরগি-ডিম-মাছের দামে অস্বস্তি

ঈদের বাজারে মুরগি-ডিম-মাছের দামে অস্বস্তি

মশা মারতে কীসের সন্ধানে ঢাকার দুই সিটি কর্পোরেশন?

মশা মারতে কীসের সন্ধানে ঢাকার দুই সিটি কর্পোরেশন?

নববধূকে নিয়ে বরের আর ঘরে ফেরা হলো না

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৪ মৃত্যু নববধূকে নিয়ে বরের আর ঘরে ফেরা হলো না

নিরাপত্তা না দিলে পেট্রোল পাম্প বন্ধ করে দিবেন মালিকরা

ব্যবসা বন্ধের হুঁশিয়ারি নিরাপত্তা না দিলে পেট্রোল পাম্প বন্ধ করে দিবেন মালিকরা

বারহাট্টায় যৌন নির্যাতনের শিকার শিশুর ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার সম্পন্ন

বারহাট্টায় যৌন নির্যাতনের শিকার শিশুর ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচার সম্পন্ন

যুদ্ধের প্রভাবে জ্বালানি ঘাটতি, তেল সংকটে বিপর্যস্ত জনজীবন

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন যুদ্ধের প্রভাবে জ্বালানি ঘাটতি, তেল সংকটে বিপর্যস্ত জনজীবন

রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি, রেশনিং ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ

তেল নিয়ে শঙ্কা কাটছে না রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ সারি, রেশনিং ও নিরাপত্তা জোরদারের উদ্যোগ