সর্বশেষ

মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, বন্ধ ট্রেন চলাচল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:৩০
মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, বন্ধ ট্রেন চলাচল

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেল লাইনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, নিহত ব্যক্তির নাম আবুল কালাম, তার গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি বলেন, “ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে হাঁটছিলেন আবুল কালাম। হঠাৎ উপর থেকে একটি বিয়ারিং প্যাড তার মাথায় পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান।”

 

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, “লাইনের গার্ডারের জয়েন্টের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গেছে। একজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জেনেছি। মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে, আমি ঘটনাস্থলে যাচ্ছি।”

 

বিয়ারিং প্যাড হলো বিশেষ ধরনের রাবার উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয় এটি ভারসাম্য ও কম্পন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী বস্তুটি পড়ার সময় প্রচণ্ড শব্দ হয়, তাতে আশপাশের ভবন কেঁপে ওঠে। কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে থাকা একটি চায়ের দোকানও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান বলেন, “হঠাৎ বিকট শব্দ হয়, আমরা ভেবেছিলাম গাড়ির চাকা ফেটেছে। পরে দেখি একজন লোক রাস্তায় পড়ে আছেন, মাথায় কালো রাবারের মতো ভারী বস্তু। মাথা থেঁতলে তিনি সেখানেই মারা যান।”

 

তেজগাঁও থানার এসআই নজরুল ইসলাম জানান, “ঘটনার পর মেট্রো স্টেশন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।”

 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট-বিজয় সরণি অংশে মেট্রো ভায়াডাক্টের একটি স্প্রিং সরে যাওয়ার ঘটনা ঘটে, যা নিয়েও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরপর এমন দুটি ঘটনায় প্রকল্পের মাননিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার