সর্বশেষ

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মদিন শ্রদ্ধাভরে পালিত

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মদিন শ্রদ্ধাভরে পালিত

গ্রামবাংলার জীবন, মানুষের সুখ–দুঃখ ও প্রকৃতির সৌন্দর্যকে কবিতায় অনন্যভাবে তুলে ধরা প্রখ্যাত পল্লীকবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মদিন আজ বুধবার, ১ জানুয়ারি। কবির জন্মস্থান ফরিদপুর শহরতলির কুমার নদের তীরে অম্বিকাপুরে দিনটি গভীর শ্রদ্ধা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় অম্বিকাপুরে কবির সমাধিস্থলে জেলা প্রশাসন, জসীম উদ্‌দীন ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে সেখানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন, রামানন্দ পাল, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দীকি, প্রফেসর এম এ সামাদ, মফিজ ইমাম মিলনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

 

১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর শহরতলীর কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন কবি জসীম উদ্‌দীন। তাঁর পিতার নাম আনসার উদ্দীন মোল্লা এবং মাতার নাম আমিনা খাতুন। শৈশব ও কৈশোরে গ্রামবাংলার পরিবেশই তাঁর সাহিত্যচেতনায় গভীর প্রভাব ফেলে।

 

জসীম উদ্‌দীন ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল ও পরে ফরিদপুর জেলা স্কুলে (বর্তমান ফরিদপুর জিলা স্কুল) লেখাপড়া করেন। ১৯২১ সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বিএ (১৯২৯) ও এমএ (১৯৩১) ডিগ্রি অর্জন করেন।

 

পল্লীকবির অমর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ‘নকশী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘এক পয়সার বাঁশি’, ‘রাখালী’ ও ‘বালুচর’। ১৯৭৬ সালের ১৪ মার্চ তিনি মৃত্যুবরণ করেন। তবে গ্রামবাংলার প্রাণের কবি হিসেবে জসীম উদ্‌দীন আজও মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার