সর্বশেষ

জামালপুরে এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলায় বৈছাআ নেতার উপর হামলা

Md Ahad পাবনা
প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:১৪
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে। রবিবার দুপুর দেড়টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সাফায়াত তূর্য, বৈছাআ জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব, বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
জামালপুরে এনসিপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলায় বৈছাআ নেতার উপর হামলা

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সাবেক এক নেতার উপর হামলার অভিযোগ উঠেছে এনসিপি নেতাদের বিরুদ্ধে রবিবার দুপুর দেড়টার দিকে শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভা শেষে হামলার ঘটনা ঘটে হামলার শিকার সাফায়াত তূর্য, বৈছাআ জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব, বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন

 

সাফায়াত তূর্য সাংবাদিকদের বলেন, “ফৌজদারি মোড়ে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে এনসিপির জামালপুর জেলা কমিটির সদস্য আবিদ সৌরভের নেতৃত্বে ২০-২৫ জন আমাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর করেতিনি দাবি করেন, “কয়েকদিন আগে আমার ফেসবুক পোস্টে আবিদ সৌরভের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছিলাম সেই পোস্টের জের ধরেই এই হামলা

 

বৈছাআ জামালপুর জেলা শাখার সাবেক নেত্রী দিয়া বলেন, “আমি, তূর্য এবং আরও একজন বন্ধু কথা বলছিলাম এক যুবক এসে তূর্যকে অভিবাদন জানানোর পর হঠাৎই ২০-২৫ জন লোক এসে হামলা চালায়

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন এনসিপি নেতা আবিদ সৌরভ তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই কে হামলা করেছে জানি না তূর্য আহত হয়েছে শুনে আমি নিজেই হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছি

 

সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক জানান, হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি তবে ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে


স্থানীয় রাজনৈতিক মহলে হামলার ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে বৈছাআ নেতারা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা হয়েছে অন্যদিকে এনসিপি নেতারা অভিযোগ করছেন, বৈছাআ একটিভাঙা সংগঠনহওয়ায় তাদের নাম ঘিরে অযথা বিতর্ক সৃষ্টি করা হচ্ছে

সারাদেশ থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার