সর্বশেষ

মধ্য ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস

ইফতার সামগ্রীর দাম আকাশচুম্বী

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪০
ইফতার সামগ্রীর দাম আকাশচুম্বী

পবিত্র রমজানের শুরুতেই রাজধানীর কাঁচাবাজার থেকে শুরু করে ইফতারসামগ্রীর দোকানে পণ্যমূল্যে উত্তাপ ছড়িয়ে পড়েছে। গত বছরের তুলনায় এ বছর ইফতারের প্রয়োজনীয় উপকরণের দাম ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সরকারি আশ্বাস থাকা সত্ত্বেও বাজারে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় মধ্য ও নিম্নবিত্ত মানুষের ভোগান্তি বেড়েছে।

 

ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর শরবত। রাজধানীর কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত বছর ছিল ৪০ থেকে ৫০ টাকা। অর্থাৎ লেবুর দাম প্রায় দ্বিগুণ। একটি মাঝারি লেবুর দাম ২০ থেকে ২৫ টাকা, সঙ্গে চিনি যোগ করলে এক গ্লাস শরবতের খরচ দাঁড়াচ্ছে প্রায় ২৫ টাকা।  

 

বেগুনি, আলুর চপ, পিঁয়াজু, ডিমচপ, খেজুর, মুড়ি, শসা, ছোলা, জিলাপি, বুন্দিয়া, আপেল, কলা, মাল্টা, আঙুর—এসব আইটেম দিয়ে একটি সাধারণ ইফতার প্লেট সাজাতে খরচ হচ্ছে প্রায় ১৬৮ টাকা। গত বছর একই প্লেটের খরচ ছিল প্রায় ১৩৪ টাকা। অর্থাৎ এবার প্রায় ২৬ শতাংশ দাম বেড়েছে।  

 

খেজুরের বাজারেও আগুন। এক কেজি বরই খেজুরের দাম ৪০০ থেকে ৪৫০ টাকা, যা গত বছর ছিল ১০০ থেকে ১৫০ টাকা কম। মুড়ির কেজি ৯০ টাকা, ছোলার কেজি ৭৫ থেকে ৯০ টাকা হলেও বাইরে ভাজা ছোলা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। আলুর চপ, পিঁয়াজু ও বেগুনি প্রতিটি ১০ টাকা, ডিমচপ ২০ টাকা। শসার কেজি ১২০ টাকা, একটি মাঝারি শসার দাম ২০ টাকা।  

 

ফলের দামেও স্বস্তি নেই। আপেল, মাল্টা ও আঙুরের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা বেড়ে ৪০০ টাকার বেশি হয়েছে। আপেলের কেজি ৪২০ টাকা, মাল্টার কেজি ৪০০ টাকা, আঙুরের কেজি ৪৫০ টাকা। কলার হালি ৫০ থেকে ৬০ টাকা, অর্থাৎ একটি কলার দাম ১২ থেকে ১৫ টাকা।  

 

মোহাম্মদপুর কৃষি মার্কেটে বাজার করতে আসা চাকরিজীবী অপু ইসলাম বলেন, “প্রতিবছরই রমজানে দাম বাড়ে, এবারও প্রতিটি জিনিসের দাম বেড়েছে। কিন্তু আমাদের আয় বাড়েনি, ফলে ইফতারসামগ্রী কিনতে হিমশিম খেতে হচ্ছে।”  
 

অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন, পাইকারি বাজারে দাম বেশি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে।  

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার মনিটরিংয়ের কথা বললেও তাদের অভিযান বাধার মুখে পড়ছে। মৌলভীবাজার ও রংপুরে ব্যবসায়ীদের তোপের মুখে কর্মকর্তারা অভিযান বন্ধ করে সরে আসতে বাধ্য হয়েছেন।

সব খবর

আরও পড়ুন

লালন সাধুদের আধ্যাত্মিক স্বাধীনতা ও দোল পূর্ণিমা উৎসবের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

প্রধানমন্ত্রীকে লালন ভক্তদের খোলা চিঠি লালন সাধুদের আধ্যাত্মিক স্বাধীনতা ও দোল পূর্ণিমা উৎসবের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

রমজানে সারাদেশে গ্যাস সংকটে চরম দুর্ভোগ

রমজানে সারাদেশে গ্যাস সংকটে চরম দুর্ভোগ

জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ জন

সর্বাধিক প্রাণহানি মোটরসাইকেল দুর্ঘটনায় জানুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ জন

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

চট্টগ্রামে বসন্ত বরণ উৎসব

চট্টগ্রামে বসন্ত বরণ উৎসব

নির্বাচনে ৭ জেলার ভোটকেন্দ্রে ৭ মৃত্যু

অসুস্থতা ও ধাক্কার অভিযোগ নির্বাচনে ৭ জেলার ভোটকেন্দ্রে ৭ মৃত্যু

মেহেরপুর, বাগেরহাট ও মুন্সীগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ; আহত অর্ধশতাধিক

নির্বাচনে সহিংসতার ছায়া মেহেরপুর, বাগেরহাট ও মুন্সীগঞ্জে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ; আহত অর্ধশতাধিক

ঝিনাইদহে ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ছায়া

বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ঝিনাইদহে ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ছায়া