সর্বশেষ

ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসে নিরাপত্তা হুমকি, উখিয়ায় বাড়ছে উদ্বেগ

জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৪
ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের বসবাসে নিরাপত্তা হুমকি, উখিয়ায় বাড়ছে উদ্বেগ
২৭ সেপ্টেম্বর উখিয়ার পালংখালী ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরের বাইরে শত শত রোহিঙ্গা পরিবার ভাড়া বাসায় বসবাস করছে, যা স্থানীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও জমির মালিকরা অর্থ লাভের আশায় ঘর নির্মাণ করে এসব রোহিঙ্গাকে ভাড়া দিচ্ছেন। ফলে মাদক, অস্ত্র ও অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে অনেকে।

 

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গারা ক্যাম্প ছাড়া অন্য কোথাও থাকার অনুমতি পায়নি। কেউ অবৈধভাবে ভাড়া থাকলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে—এ নির্দেশ আগে থেকেই দেওয়া আছে।”

 

তথ্য অনুযায়ী, উখিয়ার বালুখালী মরাগাছতলা এলাকায় অর্ধশতাধিক বাড়িতে রোহিঙ্গারা ভাড়া থাকে। মনিয়ার বাড়িতে ১৪টি, আনোয়ারের বসতভিটায় ২২টি, ছগির আহমদের বাড়িতে ১২টি, আবদুর রহমান ও লুৎফুর নাহারের বাড়িতে যথাক্রমে ২০ ও ৪৫টি পরিবার বসবাস করছে। প্রতিটি পরিবার মাসে গড়ে ৩ হাজার টাকা ভাড়া দেয়, সঙ্গে জামানত বাবদ ৪৫-৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়।

 

এছাড়া ফরিদ আলম, আবদুল করিম, জুনি, ছৈয়দ আলম, সামশুল আলম, নুরুল আমিন, রেহেনা আক্তার ও বেলালসহ আরও কয়েকজনের বাড়িতে রোহিঙ্গা বসতি গড়ে উঠেছে। পাহাড়ি এলাকায় যেমন মোছারখোলা, তেলখোলা, প্রেমবাজার, গর্জনখোলা ও বাইলাখালীতে স্থানীয় ও চাকমা পরিবার রোহিঙ্গাদের জায়গা বিক্রি বা ভাড়া দিয়েছে। তেলখোলা বাজারের পশ্চিমে বাইলাখালীতে অন্তত ১৫টি পরিবার নিজস্ব ঘরও নির্মাণ করেছে।

 

স্থানীয় সূত্র জানায়, পশ্চিম বালুখালীর ‘আর্মি ফারুকের’ বাড়িতে থাকা অন্তত ১০ জন রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা ও আল ইয়াকিনের সক্রিয় সদস্য। পালংখালী এবি মডেল একাডেমির পশ্চিমে এক রোহিঙ্গা জমি কিনে ঘর নির্মাণ করেছে, যেখানে নিয়মিত যাতায়াত রয়েছে।

 

রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, “রোহিঙ্গারা ক্যাম্পের বাইরে বসবাস করলে আইনশৃঙ্খলার অবনতি ঘটবে।” পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, “আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি, প্রশাসনকে জানিয়েছি। তবে শক্ত পদক্ষেপ ছাড়া সমাধান সম্ভব নয়।”

 

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, “অভিযোগ তদন্তাধীন। প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” সচেতন মহল মনে করছে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার