সর্বশেষ

আরমানীটোলায় ভবন ধস

ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষের ঢল

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫, ১১:৪৩
ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষের ঢল

শুক্রবার সকাল ১০টা ৩৭–৩৮ মিনিটের দিকে ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.২ থেকে ৫.৫-এর মধ্যে। ইউএসজিসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদী, আর অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম বলছে উপকেন্দ্র ছিল ঢাকার আশপাশে।

 

হঠাৎ এই কম্পনে রাজধানীর বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসা-বাড়ি, অফিস ও শপিং মল থেকে মানুষ দৌড়ে রাস্তায় নেমে আসে। রাজধানীর এক কাপড় ব্যবসায়ী জানান, কাঁপুনির তীব্রতায় দোকানের সেলফ থেকে পোশাক নিচে পড়ে যায়। মিরপুর ২-এর এক গৃহিণী বলেন, ড্রেসিং টেবিল নড়ে ওঠে এবং ওপরের কসমেটিকসগুলো পড়ে যেতে থাকে, মনে হচ্ছিল যেন কেউ ধাক্কা দিচ্ছে।

 

ঢাকা ছাড়াও চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, রাজশাহী, নাটোর ও মৌলভীবাজারসহ বহু জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। নাটোরের লাভলী বেগম জানান, প্রথমে তিনি বিষয়টিকে ভুল ভেবেছিলেন; পরে খাটে বসে থাকা স্বজনদের দৌড়ে নামতে দেখে কাঁপুনি টের পান। তার ভাষায়, “এত তীব্র ভূমিকম্প এর আগে কখনো অনুভব করিনি।”

 

 

এদিকে ভূমিকম্পের কিছুক্ষণ পরই ঢাকার আরমানীটোলায় একটি ভবন ধসে পড়ার খবর জানা যায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ভূমিকম্পের পর একাধিক কল আসে এবং আরমানীটোলার ঘটনার বিষয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

 

বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

 

হঠাৎ আসা এই কম্পন আবারও নগরীর দুর্বল ভবন কাঠামো ও দুর্যোগ প্রস্তুতি নিয়ে জনগণের উদ্বেগ বাড়িয়েছে। বিশেষজ্ঞরা ভবন ঝুঁকি চিহ্নিতকরণ ও দুর্যোগ সচেতনতা জোরদারের ওপর গুরুত্বারোপ করছেন।

সব খবর

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

‘ধর্ষণের’ আলামত পেয়েছেন চিকিৎসক কুষ্টিয়ায় স্কুলকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রী উদ্ধার

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

রেশনিংয়ে বন্ধ পেট্রোল পাম্প, জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশ

সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

‘অরাজক বাজারে’ ভোক্তার নাভিশ্বাস সরকারি দরে লম্বা লাফ তবুও এলপিজির দাম আকাশছোঁয়া

মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাতীয় ও জুলাই জাদুঘরের নামে অর্থ আত্মসাৎ মোস্তফা সরয়ার ফারুকীসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

রাজধানীতে শুরু হচ্ছে ‘বিঝু-বৈসু-সাংগ্রাই-বিষু মেলা-২০২৬’

ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

আহত অর্ধশতাধিক ফরিদপুরে টানা দ্বিতীয় দিন চার গ্রামের মধ্যে সংঘর্ষ

সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

বিকল্প ভাবনায় সরকার সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা

৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার

১৯ দিনে হামে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৫,৭৯২ ৩০ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু রোববার