সর্বশেষ

ক্রিকেট কূটনীতিতে অন্তর্বর্তী সরকারের পরাজয়

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিল আইসিসি

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩০
বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নিল আইসিসি

নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে টুর্নামেন্টে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। প্রায় তিন সপ্তাহের টানাপোড়েন ও একাধিক বৈঠকের পর শনিবার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় আইসিসি।

 

আইসিসি বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক ইমেইলে জানানো হয়, ‘নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে ম্যাচ খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

 

নিরাপত্তা পর্যালোচনায় কোনো হুমকি নেই: আইসিসি

 

আইসিসির বিবৃতিতে বলা হয়, বিসিবির উত্থাপিত সব নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে। অভ্যন্তরীণ ও বহিরাগত বিশেষজ্ঞদের দিয়ে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন করানো হয়। কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, ভেন্যুভিত্তিক প্রোটোকল এবং বাড়তি নিরাপত্তা পরিকল্পনা বাংলাদেশকে বারবার জানানো হয়েছিল।

 

আইসিসি জানায়, ‘আমাদের মূল্যায়নে বাংলাদেশের দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য ভারতে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। এ অবস্থায় প্রকাশিত সূচি পরিবর্তন করা সমীচীন নয়।’

 

২৪ ঘণ্টার আলটিমেটাম, সিদ্ধান্তে অনড় বিসিবি

 

গত বুধবার আইসিসি বিজনেস করপোরেশন (আইবিসি) বোর্ড ভার্চুয়াল জরুরি বৈঠকে বিসিবিকে ২৪ ঘণ্টার সময় দেয়—তারা ভারতে খেলবে কি না তা নিশ্চিত করতে। নির্ধারিত সময়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে কোনো সম্মতি না আসায় শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ইমেইল পাঠায় আইসিসি।

 

তবে জানা গেছে, বিসিবি বৃহস্পতিবার আইসিসির কাছে চিঠি দিয়ে বিষয়টি ডিসপিউট রেজল্যুশন কমিটি (ডিআরসি)-তে নেওয়ার আগ্রহ প্রকাশ করে। যদিও আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ সীমিত।

 

স্কটল্যান্ডের প্রতিক্রিয়া

 

স্কটল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘এটি আমাদের খেলোয়াড়দের জন্য বৈশ্বিক মঞ্চে খেলার এক বিরল সুযোগ। কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই এই সুযোগ এসেছে, আমরা দ্রুত ভারতে গিয়ে প্রস্তুতি নিচ্ছি।’

 

পেছনের প্রেক্ষাপট

 

গত ৩ জানুয়ারি বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় আইপিএল দল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে। এর পর ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে ৪ জানুয়ারি বিসিবি সরকারকে সঙ্গে নিয়ে আইসিসিকে জানায়—নিরাপত্তা কারণে তারা ভারতে যাবে না।

 

আইসিসি অবশ্য মুস্তাফিজুর ইস্যুকে ‘একক ও বিচ্ছিন্ন ঘটনা’ বলে অভিহিত করে জানায়, এটি বিশ্বকাপের নিরাপত্তা কাঠামোর সঙ্গে সম্পর্কিত নয়।

গ্রুপ সূচিতে পরিবর্তন

 

বাংলাদেশ ছিল গ্রুপ ‘সি’-তে। কলকাতায় প্রথম তিনটি এবং মুম্বাইয়ে চতুর্থ ম্যাচ খেলার কথা ছিল তাদের। এখন এই ম্যাচগুলো খেলবে স্কটল্যান্ড।

আইসিসি বোর্ডের মতে, ‘শেষ মুহূর্তে সূচি বদল করলে ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ন হওয়ার ঝুঁকি তৈরি হতো।’

সব খবর

আরও পড়ুন

‘এ’ গ্রুপে ভারতের শিরোপা রক্ষার লড়াই, পাকিস্তানের চেষ্টা ঘুরে দাঁড়ানোর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ‘এ’ গ্রুপে ভারতের শিরোপা রক্ষার লড়াই, পাকিস্তানের চেষ্টা ঘুরে দাঁড়ানোর

ভারতের কাছে হেরে বিদায় ঘন্টা বেজে গেল পাকিস্তানের

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারতের কাছে হেরে বিদায় ঘন্টা বেজে গেল পাকিস্তানের

বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল

‘দ্য ক্রিকেটার’-এর পর্যালোচনা বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল

এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল

বিসিবির ফিন্যান্স কমিটিতে নাজমুলের পুনর্বহাল

মবের আতঙ্কে নীরব ক্রিকেটাররা বিসিবির ফিন্যান্স কমিটিতে নাজমুলের পুনর্বহাল

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সংকটে বাংলাদেশ ক্রিকেট

ভুলের রাজ্যে বিসিবি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে সংকটে বাংলাদেশ ক্রিকেট

বিসিবির অন্তর্বর্তীকালীন বোর্ডের ছয় মাসের দুর্নীতি পাপনের ১৫ বছরকেও ছাড়িয়েছে

বোর্ড পরিচালক দীপনের বিস্ফোরক মন্তব্য বিসিবির অন্তর্বর্তীকালীন বোর্ডের ছয় মাসের দুর্নীতি পাপনের ১৫ বছরকেও ছাড়িয়েছে

বিশ্বকাপ ব্যর্থতা আড়াল করতে আনা হলো ‘সাকিব কার্ড’

বিসিবি ও অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বিশ্বকাপ ব্যর্থতা আড়াল করতে আনা হলো ‘সাকিব কার্ড’