সর্বশেষ

রেকর্ড ষষ্ঠ শিরোপা জয়

ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে যুব বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০
ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে যুব বিশ্বকাপে ভারতের দাপট অব্যাহত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত। ফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। একপেশে এই জয়ে ভবিষ্যতের তারকা হিসেবে নতুন প্রজন্মের ভারতীয় ক্রিকেটাররা নিজেদের শক্ত অবস্থান জানান দিলেন।

 

হারারে ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক আয়ুস মাত্রে। শুরুতেই এক উইকেট হারালেও এরপর ব্যাট হাতে তাণ্ডব চালান ওপেনার বৈভব সূর্যবংশী। অধিনায়ক মাত্রের সঙ্গে ১৪০ রানের জুটি গড়ে ইনিংসের ভিত মজবুত করেন তিনি। মাত্রে ৫৩ রানে আউট হলেও সূর্যবংশী থামেননি। ভেদান্ত ক্রিভেদীর সঙ্গে দ্রুতগতির আরেকটি জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান।

 

 

মাত্র ৫৫ বলে সেঞ্চুরি পূর্ণ করে ফাইনালের দ্রুততম শতকের রেকর্ড গড়েন সূর্যবংশী। শেষ পর্যন্ত ৮০ বলে ১৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যাতে ছিল ১৫টি চার ও ১৫টি ছক্কা। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রানের বিশাল স্কোর দাঁড় করায় ভারত।

 

৪১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ক্যালেব ফেলকোন ৭০ বলে ১২০ রানের ঝড়ো ইনিংস খেললেও তা দলকে জয়ের পথে নিতে পারেনি। বেন ডাওকিনস ৬৬ ও বেন মেয়ার্স ৪৫ রান করেন। বাকিরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৩১১ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা।

 

ভারতের হয়ে আরএস এব্রিস তিনটি এবং দিপেশ ও চৌহান দুটি করে উইকেট নেন। অলরাউন্ড নৈপুণ্যে দাপুটে জয় নিশ্চিত করে ভারত।

 

এই জয়ের মাধ্যমে যুব ক্রিকেটে ভারতের আধিপত্য আরও একবার প্রমাণিত হলো।

সব খবর

আরও পড়ুন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬ সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ