সর্বশেষ

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬

সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৫ মার্চ ২০২৬, ১৫:৫৮
সেমিতে অ্যালেন ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

কলকাতার ইডেন গার্ডেন্স-এ একতরফা সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আসরের একমাত্র অপরাজিত দল হিসেবে শেষ চারে উঠেছিল দষিণ আফ্রিকা, কিন্তু নকআউট মঞ্চে এসে যেন সব ছন্দ হারিয়ে ফেলে তারা। ১৭০ রানের লক্ষ্য কিউইরা ছুঁয়ে ফেলে মাত্র ১২.৫ ওভারে, ৪৩ বল হাতে রেখেই।

 

জয়ের নায়ক ওপেনার ফিন অ্যালেন। ৩৩ বলে ঠিক ১০০ রানের অপরাজিত ইনিংসে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। ১০ চার ও ৮ ছক্কায় সাজানো এই ইনিংসে তার স্ট্রাইক রেট ৩০৩.০৩। বিশ্বকাপের নকআউট ম্যাচে এটিই প্রথম সেঞ্চুরি। পাশাপাশি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম শতক। বিশ্বকাপে ১৭ ম্যাচ খেলে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন অ্যালেন।

 

 

টস, ধাক্কা ও পুনরুদ্ধার

 

টস জিতে বোলিং নেওয়া নিউ জিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ কাড়েন। দ্বিতীয় ওভারে অফ স্পিনার কোল ম্যাককনকির জোড়া আঘাতে সাজঘরে ফেরেন কুইন্টন ডি কক ও রায়ান রিকেলটন। মাঝের ওভারে স্পিন-সিমের মিশেলে চাপে পড়ে প্রোটিয়ারা; ৭৭ রানে ৫ উইকেট হারায় তারা।

 

সেখান থেকে লড়াই গড়েন ট্রিস্টান স্টাবস ও মার্কো ইয়ানসেন। ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন ইয়ানসেন; স্টাবস করেন ২৯। তবু ব্যাটিং সহায়ক উইকেটে ১৬৯/৮ স্কোরবোর্ডে প্রতিদ্বন্দ্বিতার মতো দেখালেও শিশিরে ভেজা রাতে তা হয়ে ওঠে অপ্রতুল।

 

পাওয়ার প্লের ঝড় ও জুটির বিশ্বরেকর্ড

 

রান তাড়ায় অ্যালেনের সঙ্গী টিম সাইফার্ট। দুই ওপেনারের ব্যাটে প্রথম ৬ ওভারে বিনা উইকেটে ৮৪ রান আসে যা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট ইতিহাসে সর্বোচ্চ পাওয়ার প্লে সংগ্রহ। ৫৫ বলে ১১৭ রানের উদ্বোধনী জুটি গড়ে ম্যাচ প্রায় সেরে ফেলেন তারা। সাইফার্ট ৩৩ বলে ৫৮ করে ফিরলেও অ্যালেন শেষ পর্যন্ত থাকেন অপরাজিত।

 

 

চলতি আসরে অ্যালেন-সাইফার্ট জুটির মোট রান ৪৬৩ যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে যেকোনো জুটির সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির যেকোনো সিরিজ বা টুর্নামেন্ট মিলিয়েও এটি নতুন রেকর্ড। হাজার রানের মাইলফলক ছুঁয়ে তাদের জুটির রানরেট ১০.৯৫ যেটি আবার এই মাইলফলক পেরোনো জুটিগুলোর মধ্যে সেরা।

 

রেকর্ডের সুনামি

 

অ্যালেনের ১৯ বলে ফিফটি বিশ্বকাপ নকআউটের দ্রুততম। বিশ্বকাপে নিউ জিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিও এখন তার। পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি শতকের রেকর্ডেও নাম তুলেছেন তিনি। এক ম্যাচে ১৮ বাউন্ডারি (১০ চার, ৮ ছক্কা) যৌথভাবে বিশ্বকাপ-রেকর্ড; বাউন্ডারি থেকেই ৮৮ রান এটিও যৌথ সর্বোচ্চ। এবারের আসরে তার ছক্কা ২০টি যা এক বিশ্বকাপে প্রথমবার কোনো ব্যাটসম্যানের এমন কীর্তি।

 

দক্ষিণ আফ্রিকার হতাশা: ‘চোক’ নয়, ‘স্নটক্ল্যাপ’

\

অধিনায়ক এইডেন মার্করাম হারের পর বলেন, “ভীষণ হতাশ… লড়াইয়ে থাকতে ১৯০ দরকার ছিল।” কোচ কনরাড ‘চোকিং’ শব্দটি এড়িয়ে বলেন, “আজ আমরা স্রেফ বিধ্বস্ত—একটি ‘স্নটক্ল্যাপ’ পেয়েছি।” তার ভাষায়, নকআউটে টিকে থাকার মতো পারফরম্যান্সই দেখাতে পারেনি দল।

 

ফাইনালের পথে

 

২০২১ আসরে ফাইনালে হারের স্মৃতি আছে কিউইদের। এবার শিরোপা থেকে তারা এক জয় দূরে। আহমেদাবাদে ফাইনালে প্রতিপক্ষ হবে ভারত অথবা ইংল্যান্ড। সেমির দাপুটে পারফরম্যান্সে নিউ জিল্যান্ড স্পষ্ট বার্তা দিয়েছেঃ শিরোপার জন্য তারা প্রস্তুত।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী স্বপন

বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী স্বপন

বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

বিসিবির আনুষ্ঠানিক বিবৃতি বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির তদন্তে আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা

সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি সালমান–আফ্রিদির লড়াই ছাপিয়ে বাংলাদেশের নাটকীয় সিরিজ জয়

দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

নাহিদ রানার বিধ্বংসী বোলিং দেশের মাঠে বছরের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের দুর্দান্ত শুরু

ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

বিশ্বকাপের লক্ষ্য সামনে রেখে নতুন শুরু ঢাকায় ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান

নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

একপেশে ফাইনালে রানের পাহাড়ে বিশ্বজয় নিউ জিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারতের

টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

শিরোপার লড়াইয়ের আগে টিকিট ও হোটেল ভাড়ায় উন্মাদনা টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ

ছোট দলগুলোর বড় চমক টি-টোয়েন্টি বিশ্বকাপে বদলে যাচ্ছে শক্তির সমীকরণ