সর্বশেষ

রমজানের শুরুতেই কাঁচাবাজারে অগ্নিমূল্য

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪২
রমজানের শুরুতেই কাঁচাবাজারে অগ্নিমূল্য

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এর আগেই রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়ে গেছে। বুধবার রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়। আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকায়।

 

দিন পনেরো আগে পর্যন্ত ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা। শবে বরাতের সময় থেকে দাম বাড়তে শুরু করে। তিন-চার দিন আগেও এক কেজি ব্রয়লার পাওয়া যেত ১৮০ থেকে ১৯০ টাকায়। সোনালি মুরগির দাম ছিল ২৯০ থেকে ৩১০ টাকা। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা এবং সোনালি মুরগির দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।  

 

বিক্রেতারা জানান, প্রতিবছর রোজার শুরুতে ব্রয়লার মুরগির চাহিদা বেড়ে যায়। এতে সরবরাহে চাপ তৈরি হয় এবং দাম বাড়ে। তবে তারা আশা করছেন, সাত-আট রোজা পার হলে দাম আবার আগের পর্যায়ে ফিরে আসবে। গত বছর রোজার শুরুতে ব্রয়লার মুরগির দাম আরও বেশি ছিল—প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা।  

 

মুরগির দাম বাড়লেও ফার্মের ডিমের দাম স্থিতিশীল রয়েছে। বুধবার বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায়। তবে গরু ও খাসির মাংসের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা। বর্তমানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়, আর খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। মাছের বাজারেও রুই, কাতলা, পাবদা, কই ও শিংয়ের দাম আগের তুলনায় বেড়েছে।  

 

কারওয়ান বাজারের বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে মাঝারি আকারের এক হালি লেবু কিনতে খরচ হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা। দুই সপ্তাহ আগে একই আকারের লেবু পাওয়া যেত ৫০ থেকে ৬০ টাকায়। অর্থাৎ হালিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, এখন লেবুর মৌসুম নয়, তাই সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে।

 

মাল্টার কেজি বিক্রি হচ্ছে ৩১০ থেকে ৩৪০ টাকায়। আপেলের দামও বেড়ে দাঁড়িয়েছে কেজিপ্রতি ৩৩০ থেকে ৩৪০ টাকা। দেশি ফলের বাজারেও চাপ পড়েছে। পেয়ারা দুই সপ্তাহ আগে ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হলেও এখন দেড়শ টাকায় পৌঁছেছে। বিভিন্ন জাতের কলার দামও ডজনে ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

 

ইফতারের অন্যতম পদ বেগুনির জন্য বেগুনের দাম বেড়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে কেজিতে ২০ টাকা বাড়িয়ে এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। শসার দামও বেড়ে কেজিপ্রতি ৮০ টাকায় পৌঁছেছে। তবে কিছু সবজির দাম কমেছে। শিম পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। কাঁচামরিচের দাম কেজিপ্রতি ১০০ থেকে ১৪০ টাকার মধ্যে।

 

রমজানের আগেই রাজধানীর বাজারে ব্রয়লার ও সোনালি মুরগির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর চাপ তৈরি হয়েছে। বিক্রেতারা বলছেন, রোজার শুরুতে চাহিদা বাড়ায় দাম বাড়লেও কয়েকদিনের মধ্যে তা স্বাভাবিক হয়ে আসবে।

সব খবর

আরও পড়ুন

২৩ লাখ কোটি টাকার ঋণ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

শেষ ১৯ মাসে ঋণনির্ভরতার তীব্র বিস্তার ২৩ লাখ কোটি টাকার ঋণ নিয়ে যাত্রা শুরু বিএনপি সরকারের

স্বাস্থ্য ও শিক্ষার মান কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি

বিশ্বব্যাংকের প্রতিবেদন স্বাস্থ্য ও শিক্ষার মান কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবিষ্যৎ অর্থনীতি

বছরে ৪২ হাজার কোটি টাকার মার্কিন কৃষিপণ্য কিনতে হবে

শুল্কছাড়ের নামে শুভঙ্করের ফাঁকি বছরে ৪২ হাজার কোটি টাকার মার্কিন কৃষিপণ্য কিনতে হবে

ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি স্বাক্ষর, পাল্টা শুল্ক কমলো মাত্র ১ শতাংশ

ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি স্বাক্ষর, পাল্টা শুল্ক কমলো মাত্র ১ শতাংশ

রমজানের আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

নির্বাচন নিয়ে ব্যস্ত সরকার রমজানের আগে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

ফ্রি স্টাইলে চলছে অগ্রণী ব্যাংক, ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

৬৬ কোটি টাকার জালিয়াতি ফ্রি স্টাইলে চলছে অগ্রণী ব্যাংক, ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

উন্নয়নে নজর নেই, তবু হুহু করে বাড়ছে বিদেশি ঋণ

অর্থনীতি ঝুঁকিতে উন্নয়নে নজর নেই, তবু হুহু করে বাড়ছে বিদেশি ঋণ

ইউনূস সরকারের শেষ ১৫ মাসেই ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

নতুন ঋণের গতি থামছে না ইউনূস সরকারের শেষ ১৫ মাসেই ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা