সর্বশেষ

ডিম-পেঁয়াজের দামে হঠাৎ অস্থিরতাঃ মৌসুম, সরবরাহ ও সিন্ডিকেটের প্রভাব

প্রকাশিত: ১০ অগাস্ট ২০২৫, ১৮:৪০
ডিম-পেঁয়াজের দামে হঠাৎ অস্থিরতাঃ মৌসুম, সরবরাহ ও সিন্ডিকেটের প্রভাব

রাজধানীসহ দেশের বাজারে হঠাৎ করে ডিম ও পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা উদ্বেগে। পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, বর্ষা মৌসুমে উৎপাদন কমে যাওয়া এবং সরবরাহ সংকটের কারণে এই মূল্যবৃদ্ধি ঘটেছে। তবে ক্রেতারা অভিযোগ করছেন, পুরনো সিন্ডিকেটের কারসাজির কারণেই বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।

 

গত সপ্তাহের তুলনায় ডিমের দাম ডজনপ্রতি ১০–১৫ টাকা বেড়েছে। লাল ডিম বিক্রি হচ্ছে ১৩০–১৩৫ টাকায়, সাদা ডিম ১২০–১২৫ টাকায়। পাড়া-মহল্লার দোকানে দাম আরও ৫–১০ টাকা বেশি। ব্যবসায়ীরা জানাচ্ছেন, অন্যান্য নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় ডিমের চাহিদা বেড়েছে, যা সরবরাহের তুলনায় বেশি হওয়ায় দামও বাড়ছে।

 

পেঁয়াজের ক্ষেত্রেও একই চিত্র। রাজধানীর বাজারে কেজিপ্রতি দাম ৭০–৮০ টাকা পর্যন্ত উঠেছে। পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ায় খুচরায়ও দাম বাড়ছে। ব্যবসায়ীরা বলছেন, সংরক্ষণের অভাবে পেঁয়াজ পচে যাচ্ছে, চারা গজাচ্ছে, ফলে ভালোমানের পেঁয়াজের দাম সমন্বয় করতে হচ্ছে।

 

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, পাবনার পেঁয়াজের দাম ১০ দিনের ব্যবধানে ৫৪ টাকা থেকে বেড়ে ৭২ টাকায় পৌঁছেছে। তিনি আগের লোকসান ও বৃষ্টির প্রভাবকে দায়ী করেন। একইভাবে মৌলভীবাজারের ব্যবসায়ী রবিন অধিকারি জানান, আমদানি পেঁয়াজ না থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে, যার সংরক্ষণ সমস্যা বড় চ্যালেঞ্জ।

 

ভোক্তারা মনে করছেন, বাজারে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও নজরদারির অভাবে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ নিচ্ছেন। যদিও ব্যবসায়ীরা আশ্বস্ত করছেন, আগের বছরের মতো অস্থিরতা এবার হবে না, তবে বর্ষা মৌসুমে দাম আরও কিছুটা বাড়তে পারে।

সব খবর

আরও পড়ুন

উন্নয়নে নজর নেই, তবু হুহু করে বাড়ছে বিদেশি ঋণ

অর্থনীতি ঝুঁকিতে উন্নয়নে নজর নেই, তবু হুহু করে বাড়ছে বিদেশি ঋণ

ইউনূস সরকারের শেষ ১৫ মাসেই ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

নতুন ঋণের গতি থামছে না ইউনূস সরকারের শেষ ১৫ মাসেই ঋণ বেড়েছে ২.৬০ লাখ কোটি টাকা

ভারতের মার্কিন শুল্ক কমায় চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

ভারতের মার্কিন শুল্ক কমায় চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

বিদেশিদের কাছে বন্দর ইজারা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউনূস সরকারের ‘গোপন’ শুল্ক চুক্তি

বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

অচল আমদানি-রপ্তানি কার্যক্রম বিদেশিদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে ২৪ ঘণ্টার কর্মবিরতি

কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

ক্ষতবিক্ষত বেসরকারি খাত কমতে কমতে তলানিতে বিদেশি বিনিয়োগ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ

বেতন বৃদ্ধির বাস্তবতা: কার স্বস্তি, কার চাপ