সর্বশেষ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০
নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

 

সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমেদ খান বলেন, “আমি সরে দাঁড়াচ্ছি, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সাজাতে পারে।” তবে এখনই আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিচ্ছেন না বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য, দায়িত্ব হস্তান্তরের আগে প্রশাসনিক শূন্যতা তৈরি না করতে আপাতত কিছুদিন দায়িত্বে থাকবেন এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পূর্ণ সহযোগিতা করবেন।

 

উপাচার্যের এ ঘোষণাকে ঘিরে বিশ্ববিদ্যালয় মহলে নানা আলোচনা শুরু হয়েছে। নির্বাচনের প্রাক্কালে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের প্রশাসনিক নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিতকে অনেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক বার্তা হিসেবে দেখছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমেদ খানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়।

 

তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও নতুন নির্বাচিত সরকারের সঙ্গে সমন্বয়ের স্বার্থে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

 

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়ার পর পরবর্তী উপাচার্য নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও আচার্য কার্যালয় সিদ্ধান্ত নেবে।

সব খবর

আরও পড়ুন

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

সিন্ডিকেটে আটকে ৩০ লাখ বই নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

নিম্নবিত্তের শিশুদের ঝরে পড়ার আশঙ্কা শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভরাডুবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভরাডুবি

বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা

দেড় বছরেও ফল প্রকাশ হয়নি বাউবি মিডিয়া পরিচালক নিয়োগে অনিশ্চয়তা