সর্বশেষ

এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২৬, ১৮:১২
এইচএসসি নিয়ে ‘অতীব জরুরি’ নির্দেশনা

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হবে। একই সঙ্গে আগামী ১০ মার্চের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

 

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা শুরু করতে হবে এবং ফলাফল অবশ্যই ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। তবে পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।  

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।  

 

অতীব জরুরি নির্দেশনায় বোর্ড স্পষ্ট করেছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা আয়োজন এবং মার্চের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। এরপর ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। ফলে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে বলা হয়েছে।

সব খবর

আরও পড়ুন

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চিঠি আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

নির্বাচনের প্রাক্কালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের পদত্যাগের ঘোষণা

ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

বিদায়বেলায় ‘রকেট গতিতে’ এমপিও ঘুষ–বাণিজ্যের অভিযোগে প্রশ্নবিদ্ধ শিক্ষা মন্ত্রণালয়

সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকদের বিবৃতি সব দলের অংশগ্রহণ ছাড়া জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না

বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

শিক্ষা খাতে অন্তর্বর্তী সরকারের সর্বৈব ব্যর্থতা বই বিতরণে বিশৃঙ্খলা, নীতিতে স্থবিরতা, নেতৃত্বহীনতায় গভীর সংকট

তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

চাহিদার এক-ষষ্ঠাংশ পেলেন নিয়োগ সুপারিশ তীব্র শিক্ষক সংকটে এমপিওভুক্ত স্কুল-কলেজ

নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

সিন্ডিকেটে আটকে ৩০ লাখ বই নতুন শিক্ষাবর্ষের এক মাসেও পাঠ্যবই সংকট কাটেনি

শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ

নিম্নবিত্তের শিশুদের ঝরে পড়ার আশঙ্কা শিক্ষাসামগ্রীর দাম বেড়ে অভিভাবকদের ওপর চাপ