সর্বশেষ

দুর্ব্যবহারের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের

প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ২১:১৬
দুর্ব্যবহারের অভিযোগে এনসিপির সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা–কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সংবাদকর্মীরা।

 

ঘটনার সময় আখতার হোসেন ও তাসনিম জারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন না। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে ছিলেন তারা। আজ সকালে দেশে ফেরেন তারা।

 

এদিকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় পরে এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। এক বিবৃতিতে দলটি জানায়, এনসিপি নেতা–কর্মীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। ইতিমধ্যে ঘটনার সত্যতা যাচাই ও সংশ্লিষ্টদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

 

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, “নতুন বাংলাদেশে আমাদের অগ্রযাত্রায় সাংবাদিক ভাই–বোনেরা অন্যতম সহযাত্রী। তাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে এ বিষয়ে এনসিপি আরও সতর্ক থাকবে এবং সাংবাদিকদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে উদ্যোগী হবে।”

 

ঘটনার পর সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, রাজনৈতিক দলের নেতা–কর্মীদের কাছ থেকে পেশাদারিত্ব ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা