সর্বশেষ

হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১৯ অগাস্ট ২০২৫, ১৫:৪৪
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন ৫ দিনের রিমান্ডে

ঢাকার যাত্রাবাড়িতে গত বছরের আগস্টে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল রাতে গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার তাকে আদালতে হাজির করে সিআইডি ৭ দিনের রিমান্ড আবেদন করে, যার প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিন আহমেদ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৭ আগস্ট যাত্রাবাড়ি এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে আসাদুল হক বাবু (৩০) নিহত হন। তার বাবা জয়নাল আবেদীন ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে যাত্রাবাড়ি থানা পুলিশ ৩০ আগস্ট মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করে।

 

সিআইডির আবেদনে উল্লেখ করা হয়, আসামি নাসির উদ্দীন শেখ হাসিনা সরকারের মদদপুষ্ট হয়ে আন্দোলনের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রচার করেন। তার বক্তব্যে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলিবর্ষণ করে, যার ফলে বাবু নিহত হন।

 

নাসির উদ্দীনকে মামলার অন্যতম প্ররোচনাকারী হিসেবে চিহ্নিত করে তদন্তকারী সংস্থা বলছে, তার বিরুদ্ধে আরও তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। মামলাটি বর্তমানে সিআইডির অধীনে তদন্তাধীন।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা