সর্বশেষ

মতপ্রকাশের স্বাধীনতা জোরদারের আহ্বান

ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪
ঢাকায় ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

ঢাকায় সোমবার (২৬ জানুয়ারি) বেসরকারি অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘ভয়েস’ আয়োজিত ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বর্তমান মতপ্রকাশের স্বাধীনতা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সাংবাদিক, অধিকারকর্মী ও অংশগ্রহণকারীদের জন্য কার্যকর সমন্বয় ও নেটওয়ার্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।


সভায় ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “পরিবর্তিত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম অতীতের মতপ্রকাশের বাধাগুলো দূর হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নিয়মিত মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা এখনো জবাবদিহি ছাড়া হয়রানি, মিথ্যা মামলা, সেন্সরশিপ এবং সহিংসতার শিকার হচ্ছেন। আমরা আমাদের সমন্বিত আওয়াজ অব্যাহত রাখব যেন কেউ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।”


সভায় মু্শাররাত মাহেরা, ভয়েসের উপ-পরিচালক, গত নভেম্বর থেকে বর্তমান পর্যন্ত মিডিয়া মনিটরিংয়ের তথ্য তুলে ধরে বলেন, “সঠিক আইনের প্রয়োগ না থাকায় মানবাধিকার পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এই টাস্কফোর্স একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলবে, যা মতপ্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষায় কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।”


সভায় মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, জেষ্ঠ্য সাংবাদিক সুলতান মাহমুদ, অধিকারকর্মী ডালিয়া চাকমা, সারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ এবং শিক্ষাবিদ আফরোজা সোমা সহ অনেকে অংশগ্রহণ করেন।


অংশগ্রহণকারীরা আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক হামলা, সাংবাদিকদের ওপর সহিংসতা এবং রাজনৈতিকভাবে প্ররোচিত মিথ্যা মামলা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। সদস্যরা সব অংশগ্রহণকারীকে অধিকার আদায়ের জন্য সক্রিয় থাকার আহ্বান জানান।

সব খবর

আরও পড়ুন

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কে নিমজ্জিত

আল জাজিরাকে মাহফুজ আনাম বাংলাদেশে সাংবাদিকতা সর্বগ্রাসী আতঙ্কে নিমজ্জিত

গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’

টিআইবি’র বিবৃতি গণমাধ্যম কমিশন ও সম্প্রচার কমিশন অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের ‘বিদায়ী পরিহাস’

আরো একটি কালো আইন আনছে অন্তর্বর্তী সরকার

সম্প্রচার অধ্যাদেশ ২০২৬ আরো একটি কালো আইন আনছে অন্তর্বর্তী সরকার

প্রেস সচিবের আহ্বান বিফল হওয়াই প্রমাণ করে সরকার হামলা হতে দিয়েছে: নুরুল কবীর

প্রেস সচিবের আহ্বান বিফল হওয়াই প্রমাণ করে সরকার হামলা হতে দিয়েছে: নুরুল কবীর

গণমাধ্যম সম্মিলনে ঐক্যের ডাক, সাংবাদিক সুরক্ষার জোরালো দাবি

গণমাধ্যম সম্মিলনে ঐক্যের ডাক, সাংবাদিক সুরক্ষার জোরালো দাবি

‘গণমাধ্যমে হামলা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিফলন’

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত সংলাপে বক্তারা ‘গণমাধ্যমে হামলা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার প্রতিফলন’