সর্বশেষ

সাবেক আইজিপি নুরুল হুদার মন্তব্য

‘সেই রাতে মব ঠেকানো যেত’

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০
‘সেই রাতে মব ঠেকানো যেত’

প্রায় দেড় বছর কেটে গেলেও মব সন্ত্রাস নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না কেন এই প্রশ্নে সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর তরফে কিছুটা শৈথিল্য রয়েছে। তার মতে, ১৮ ডিসেম্বর রাতে সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার সময়ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেত। তিনি বলেন, “আগে থেকে জানা থাকলে এটার প্রতিরোধমূলক বন্দোবস্ত নেওয়া উচিত ছিল। এবং এটা যখন তারা করছিল, তখনও তাদেরকে নিবৃত্ত করা যেত; এটা খুব কঠিন কাজ না।”

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, খুনিরা দেশে থাকলে ধরা পড়বে। এতে বোঝা যাবে এটি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, নাকি ব্যক্তিগত বা গোষ্ঠীগত শত্রুতার ফল।  

 

বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলে মনে করেন নুরুল হুদা। তিনি বলেন, নির্বাচনের সময় দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। প্রয়োজনে ৫০০ থেকে এক হাজার লোককে গ্রেপ্তার করে ভোট পর্যন্ত কারাগারে রাখা যেতে পারে।  

 

হাদি হত্যার পর রাজনীতিকসহ ৫০ জনের ‘হিটলিস্ট’ নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, গানম্যান নিয়োগ আংশিক সমাধান হতে পারে। তবে এটি সাময়িক ব্যবস্থা। ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নেওয়া যেতে পারে।  

 

প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানটের মতো প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের সময়মতো অ্যাকশনের অভাব ছিল। ডিএমপি বলেছিল, অ্যাকশন নিলে হতাহতের ঘটনা ঘটতে পারত। কিন্তু নুরুল হুদা এটিকে ‘মন্দ অজুহাত’ বলে অভিহিত করেন। তার মতে, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন ছিল না।  

 

ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ধর্মের নামে উন্মাদনা অত্যন্ত নিন্দনীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে হেয় করেছে। অতীতের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও রামুর ঘটনার মতো এখানেও সব দলের লোক অংশ নিয়েছে।

 

নুরুল হুদা মনে করেন, সাম্প্রদায়িক মনোভাব ও মব সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক সিদ্ধান্ত ও শিক্ষা জরুরি। তিনি বলেন, “এখানে কোনো শৈথিল্য দেখাবার অবকাশই নাই।”

সব খবর

আরও পড়ুন

সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সম্পাদক পরিষদের বিবৃতি সাংবাদিকদের বিরুদ্ধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের দাবি

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

৪ পুলিশ সদস্য প্রত্যাহার সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী-সাংবাদিকদের মারধর নিয়ে তোলপাড়

কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

মানববন্ধন ঘিরে ৫ সাংবাদিক প্রেস ক্লাবে নিষিদ্ধ কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে ডিইউজের মানববন্ধন

দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ দুই মাসেও জামিন মেলেনি সাংবাদিক আনিস আলমগীরের

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

নির্বাচন ঘিরে অনিশ্চয়তা ও সহিংসতার আশঙ্কা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান আইপিআই’র

সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

টিআইবি’র উদ্বেগ ও প্রতিবাদ সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’

জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিনের সতর্কবার্তা জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে ‘তাড়াহুড়ো’ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি

ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে সাংবাদিকতার ওপর নজিরবিহীন চাপ, চাকরিচ্যুতি-হামলা-গ্রেপ্তারে সংকটে সাংবাদিকতা