সর্বশেষ

ভিডিও ভাইরাল, পাঁচজন আটক

ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতন

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬, ২২:০২
ঢাকায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নারী নির্যাতন

রাজধানীর গুলশান এলাকার নর্দ্দা বাজারে এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

 

পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ১টার দিকে অভিযুক্তদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—একরাম হোসেন (২৩), নাইমুর রহমান (২৪), আতিক (১৮), শরিফ (১৬) ও লোকমান (১৬)। তাদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।

 

ঘটনার ভিডিওতে দেখা যায়, এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং তার ওপর পানি ঢালা হচ্ছে। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। এরপর গুলশান থানা পুলিশ স্বপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত শুরু করে।

 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার নারী একজন ভবঘুরে এবং তিনি জীবিকার জন্য ময়লা সংগ্রহ করতেন। ভোররাতে নর্দ্দা এলাকার একটি মাদ্রাসার খোলা কক্ষে তিনি প্রবেশ করলে সেখানে থাকা কয়েকজন মাদ্রাসাছাত্র তাকে আটক করে। পরে তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে পানি ঢেলে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।

 

ওসি বলেন, ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে আটক করে। বর্তমানে তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী নারী বা তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

 

তিনি আরও জানান, অভিযোগ না থাকলেও পুলিশ এ ঘটনায় স্বপ্রণোদিতভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

মানবাধিকারকর্মীরা বলছেন, এ ধরনের প্রকাশ্য নির্যাতনের ঘটনা সমাজে নারীর নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের চরম অবক্ষয়ের প্রতিফলন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

পোড়ানো হল হাত জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

বিজয়ের ঢেউয়ে ভাটা নারী প্রতিনিধিত্বে ১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

‘নারীর স্বাধীনতা হুমকির মুখে’ নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

নির্বাচনে প্রতিনিধিত্ব সংকটে সমালোচনা নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে

প্রতিনিধিত্ব নাকি প্রতীকী অংশগ্রহণ? দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে