সর্বশেষ

থানার ব্যারাকে নারী পুলিশ সদস্য ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত সহকর্মী

প্রকাশিত: ২১ অগাস্ট ২০২৫, ১৯:১৭
বিষয়টি প্রকাশ্যে আসার পর থানায় অভিযোগ জানাতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান বলে দাবি করেছেন ভুক্তভোগী।
থানার ব্যারাকে নারী পুলিশ সদস্য ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত সহকর্মী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী ব্যারাকে এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে একই থানায় কর্মরত কনস্টেবল সাফিউর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, সাফিউর প্রথমবার তাকে ধর্ষণ করেন ঈদের ছুটির সময়, যখন তিনি ব্যারাকে একা ছিলেন। ওই সময় তিনি ভিডিও ধারণ করেন এবং সেটি ফাঁসের ভয় দেখিয়ে গত ৬ মাস ধরে একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

 

বিষয়টি প্রকাশ্যে আসার পর থানায় অভিযোগ জানাতে গেলে ওসি মামলা নিতে অস্বীকৃতি জানান বলে দাবি করেছেন ভুক্তভোগী। অভিযোগ জানিয়ে থানায় ঘুরেও বিচার না পেয়ে আত্মহত্যার চেষ্টাও করেন তিনি।

 

নারী পুলিশ সদস্য আরও জানান, অভিযুক্ত কনস্টেবল সাফিউরের স্ত্রীও একই ব্যারাকে থাকলেও প্রথমে বিষয়টি জানতেন না। বর্তমানে তদন্তের স্বার্থে অভিযুক্ত সাফিউর, তার স্ত্রী ও ভুক্তভোগী নারী সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের বিশেষ টিম।

 

থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, "আমার কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। বিষয়টি এসপি দেখছেন।"

 

ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, "অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। এটি প্রেমঘটিত কি না, না কি কাউকে ফাঁসানো হচ্ছে — সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"

 

এদিকে সামাজিক মাধ্যমে এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ভুক্তভোগী নারী সদস্যের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন। অপরদিকে, কেউ কেউ ঘটনাটির ভিন্ন ব্যাখ্যা তুলে ধরছেন।

 

আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে এ ধরনের ঘটনা প্রশ্ন তুলেছে নিরাপত্তা, শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়েও। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

পোড়ানো হল হাত জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

বিজয়ের ঢেউয়ে ভাটা নারী প্রতিনিধিত্বে ১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

‘নারীর স্বাধীনতা হুমকির মুখে’ নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

নির্বাচনে প্রতিনিধিত্ব সংকটে সমালোচনা নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে

প্রতিনিধিত্ব নাকি প্রতীকী অংশগ্রহণ? দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে