সর্বশেষ

জাতিসংঘের ভীতি সঞ্চারক প্রতিবেদন

২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যা

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৪
২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যা

২০২৪ সালে বিশ্বজুড়ে নারীর নিরাপত্তাহীনতা আরও স্পষ্ট হয়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে প্রতি ১০ মিনিটে একজন নারী তার ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যের হাতে নিহত হয়েছেন। নারীহত্যা (ফেমিসাইড) নিয়ে আন্তর্জাতিক দিবসকে কেন্দ্র করে প্রকাশিত এ প্রতিবেদন নারী ও কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা মোকাবিলায় অগ্রগতির ঘাটতির কড়া সমালোচনা করেছে।

 

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) এবং জাতিসংঘ নারী (ইউএন উইমেন) যৌথভাবে প্রণীত প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালে প্রায় ৫০ হাজার নারী ও কিশোরী স্বামী, প্রেমিক, বাবা, ভাই, চাচা বা অন্যান্য ঘনিষ্ঠ স্বজনের হাতে খুন হয়েছেন। বিশ্বজুড়ে নিহত নারীদের ৬০ শতাংশই পরিবারের মধ্যে সহিংসতার শিকার, যেখানে পুরুষদের ক্ষেত্রে এ হার মাত্র ১১ শতাংশ।

 

বিশ্বের ১১৭টি দেশের তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন গড়ে ১৩৭ জন নারী, অর্থাৎ প্রতি ১০ মিনিটে একজন নারী ঘনিষ্ঠ কারও হাতে প্রাণ হারিয়েছেন। গবেষণায় উঠে এসেছে, নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হয়ে উঠছে তাদের নিজের বাসা যেখানে অধিকাংশ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

 

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত বছর আফ্রিকায় সর্বোচ্চ ২২ হাজার নারীহত্যার ঘটনা ঘটেছে, যা বৈশ্বিক উদ্বেগ আরও গভীর করেছে। জাতিসংঘের নারী নীতি বিভাগের পরিচালক সারাহ হেনড্রিক্স বলেন, নারীহত্যা কখনো একক ঘটনা নয়; বরং এটি দীর্ঘদিনের সহিংস আচরণ, হুমকি ও হয়রানির পরিণতি।

 

প্রতিবেদনটি আরও সতর্ক করে জানায়, প্রযুক্তিগত অগ্রগতি নারীদের বিরুদ্ধে নতুন ধরনের সহিংসতা সৃষ্টি করেছে—সম্মতিহীন ছবি শেয়ারিং, সাইবার হয়রানি, ডিপফেক ভিডিও—যা নারীদের ঝুঁকি আরও বাড়িয়েছে। হেনড্রিক্স বলেন, অনলাইন ও অফলাইন দুই ক্ষেত্রেই অপরাধের আগেই প্রতিরোধ ও জবাবদিহি নিশ্চিত করার মতো কার্যকর আইন প্রয়োজন।

 

বিশেষজ্ঞদের মতে, এসব তথ্য বিশ্বব্যাপী রাষ্ট্র ও সমাজকে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নীতি, পর্যবেক্ষণ ব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহি জোরদারের দাবি জানাচ্ছে।

সব খবর

আরও পড়ুন

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

পাবনায় দাদিকে হত্যা, নাতনিকে ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

মাধবদীতে কিশোরী আমেনাকে পুনরায় ধর্ষণের পর হত্যা

জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

পোড়ানো হল হাত জাবি ছাত্রীকে বাসায় আটকে নির্যাতন

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

ভোলায় কীর্তন থেকে ফেরার পথে সংখ্যালঘু প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ

১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

বিজয়ের ঢেউয়ে ভাটা নারী প্রতিনিধিত্বে ১৯ থেকে ৭ এ নেমেছে সরাসরি নির্বাচিত নারী সাংসদের সংখ্যা

নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

‘নারীর স্বাধীনতা হুমকির মুখে’ নির্বাচনকে সামনে রেখে দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে ইসলামপন্থী দলের উত্থানে শঙ্কা

নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

নির্বাচনে প্রতিনিধিত্ব সংকটে সমালোচনা নারী ভোটারই ‘টার্গেট’, কিন্তু প্রার্থী তালিকায় উপেক্ষিত নারী নেতৃত্ব

দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে

প্রতিনিধিত্ব নাকি প্রতীকী অংশগ্রহণ? দেড় দশকে সর্বনিম্ন মাত্র ৬৫ নারী প্রার্থী, এক-তৃতীয়াংশই পারিবারিক সূত্রে