সর্বশেষ

‘স্লোগান দিয়ে’ কারাগারে বাকপ্রতিবন্ধী সাইদ, পরিবার বলছে আইনের ভয়াবহ অপব্যবহার

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ০২:২০
‘স্লোগান দিয়ে’ কারাগারে বাকপ্রতিবন্ধী সাইদ, পরিবার বলছে আইনের ভয়াবহ অপব্যবহার

বাকপ্রতিবন্ধী এক তরুণকে “স্লোগান দেওয়ার” অভিযোগে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ ও সমালোচনা উঠেছে। পরিবারের দাবি, ২২ বছর বয়সী সাইদ শেখ জন্ম থেকেই প্রতিবন্ধী; সে নিজের খাবার পর্যন্ত নিজে খেতে পারে না, রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তো দূরের কথা।

 

গত ২৪ আগস্ট রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। গ্রেপ্তারদের মধ্যে সাইদও আছেন, যিনি পরিবার ও আইনজীবীদের ভাষ্যে একজন “বাকপ্রতিবন্ধী”। মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা “রাষ্ট্রবিরোধী স্লোগান” দিয়েছেন এবং সমাবেশ আয়োজনের চেষ্টা করেছিলেন।

 

কিন্তু সাইদের আইনজীবী প্রশ্ন তুলেছেন, “যে ছেলে স্পষ্ট করে কথা বলতে পারে না, সে কীভাবে স্লোগান দেবে?” তিনি মনে করেন, এটি আইনের স্পষ্ট অপব্যবহার।

 

প্রথমে পুলিশ নিজেই আদালতে সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে উপস্থাপন করেছিল। কিন্তু পরে তদন্ত কর্মকর্তা মত বদলে জানান, সাইদ প্রকৃতপক্ষে “তোতলা বা অস্পষ্টভাষী”। আদালত নির্দেশ দিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সাইদের প্রতিবন্ধকতা পরীক্ষা করে ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

 

এ ঘটনায় মানবাধিকারকর্মীরা বলছেন, প্রতিবন্ধী নাগরিকের বিরুদ্ধে রাজনৈতিক মামলায় রাষ্ট্রযন্ত্রের এই ব্যবহার বাংলাদেশের বিচারব্যবস্থার সংকটকেই ফুটিয়ে তোলে। একজন যিনি নিজের দৈনন্দিন কাজও করতে পারেন না, তাকে “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় অংশগ্রহণকারী” বানানো অমানবিক।

 

নারায়ণগঞ্জের পাগলায় নানি ও মামার সঙ্গে থাকতেন সাইদ। মা সুমি বলেন, “ও হাত দিয়ে নিজে ভাত খেতে পারে না, দৌড়াতে গেলে পড়ে যায়। এখন জেলে কিছুই খায়নি। আমরা পুরো পরিবার দুশ্চিন্তায় আছি। আমার প্রতিবন্ধী ছেলেটার মুক্তি চাই।” মামা সুমনও ক্ষোভ প্রকাশ করে বলেন, “যে ছেলে রাজনীতি বোঝেই না, সে কীভাবে মিছিল করবে?”

 

মানবাধিকারকর্মীদের মতে, এ ঘটনা রাজনৈতিক প্রতিপক্ষ দমনে আইন ও রাষ্ট্রশক্তির অপব্যবহারের সাম্প্রতিক উদাহরণ। প্রতিবন্ধী একজন নাগরিককে এমন মামলায় জড়ানো শুধু অন্যায় নয়, বরং তা আন্তর্জাতিক মানবাধিকার সনদেরও লঙ্ঘন।

 

সাইদের পরিবার বলছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন প্রতিবন্ধীকে জেলে রেখে দেওয়া সভ্য সমাজে কল্পনাতীত।

সব খবর

আরও পড়ুন

রাজনৈতিক বিবেচনায় দায়ের গণমামলা পুনর্মূল্যায়ন ও আটক ব্যক্তিদের মুক্তির দাবি

৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি রাজনৈতিক বিবেচনায় দায়ের গণমামলা পুনর্মূল্যায়ন ও আটক ব্যক্তিদের মুক্তির দাবি

জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশনা আইনের শাসনের পরিপন্থি

আইন ও সালিশ কেন্দ্র-এর উদ্বেগ জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশনা আইনের শাসনের পরিপন্থি

বিচার বিভাগের স্বাধীনতায় ‘সরাসরি আঘাত’, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বিচার বিভাগের স্বাধীনতায় ‘সরাসরি আঘাত’, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭ জনের মৃত্যু, আহত ৩৫০

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এর উদ্বেগ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭ জনের মৃত্যু, আহত ৩৫০

প্রতিবন্ধী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণে ছিল নানা সীমাবদ্ধতা

ভোট-পরবর্তী সহিংসতা বেড়েছে ‘উল্লেখযোগ্য হারে’ প্রতিবন্ধী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণে ছিল নানা সীমাবদ্ধতা

এবার কারা হেফাজতে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা লিপনের রহস্যজনক মৃত্যু

৬ বার জামিন পেয়েও মুক্তি মিলেনি এবার কারা হেফাজতে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা লিপনের রহস্যজনক মৃত্যু

অন্তর্বর্তী সরকারের আমলেও দৃশ্যমান অগ্রগতি নেই, ১৮ মাসে তদন্ত পেছালো ১১ বার

সাগর–রুনি হত্যারহস্য ১৪ বছরেও অমীমাংসিত অন্তর্বর্তী সরকারের আমলেও দৃশ্যমান অগ্রগতি নেই, ১৮ মাসে তদন্ত পেছালো ১১ বার

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ, জামায়াত নিষিদ্ধের দাবি

ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ, জামায়াত নিষিদ্ধের দাবি