সর্বশেষ

বাংলাদেশে আবারও সংখ্যালঘু হত্যা

ছুরিকাঘাতের পর শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু

রাজধানী ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ১৫:১৮
ছুরিকাঘাতের পর শরীরে আগুন দেওয়া সেই ব্যবসায়ী খোকন চন্দ্র দাসের মৃত্যু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কেউরভাঙা বাজারের ব্যবসায়ী খোকন চন্দ্র দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নৃশংস এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার তিলই এলাকায় খোকন চন্দ্র দাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। প্রথমে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এরপর তাঁর শরীরে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। আশপাশের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

 

খোকন চন্দ্র দাস উপজেলার কেউরভাঙা বাজারে দীর্ঘদিন ধরে ওষুধ ব্যবসা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতেন। তাঁর ভাগনিজামাই প্রান্ত দাস জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে তিনি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরের দিকে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং সকাল সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলে জানান তিনি।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান বিধান সরকার বলেন, খোকন চন্দ্র দাসের শরীরের প্রায় ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

আহত অবস্থায় খোকন চন্দ্র দাস হামলায় জড়িত দুজনের নাম পুলিশকে জানান। তারা হলেন কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭) ও সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১)। পরে পুলিশ প্রাথমিক তদন্তে স্থানীয় শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-এর সম্পৃক্ততার তথ্য পায়। এ ঘটনায় নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক বলেন, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঢাকার শাহবাগ থানার সঙ্গে সমন্বয় করে ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

 

এ ঘটনায় কেউরভাঙা বাজারের ব্যবসায়ী ও তিলই গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

সাবেক স্পিকার শিরীন শারমিনের গ্রেপ্তার প্রক্রিয়া নিয়ে আসকের উদ্বেগ

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪ জন

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪ জন

শূন্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনিশ্চয়তা আরও ঘনীভূত

ইউনূসের মিথ্যে প্রতিশ্রুতির এক বছর পার শূন্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনিশ্চয়তা আরও ঘনীভূত

মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত মামুনের মৃত্যু মধ্যপ্রাচ্যে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত

ইউনূসের প্রতিশ্রুতির ফানুশ ও রোহিঙ্গাদের ঈদ সমাচার

ইউনূসের প্রতিশ্রুতির ফানুশ ও রোহিঙ্গাদের ঈদ সমাচার

মানবাধিকার বিষয়ে গুরুত্বারোপ ও জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার আহ্বান

নয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রধানমন্ত্রীর প্রতি যৌথ চিঠি মানবাধিকার বিষয়ে গুরুত্বারোপ ও জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার আহ্বান

আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩,১০০ হামলার ঘটনা ঘটেছে

ভারতের সংসদে প্রশ্নোত্তরে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগস্ট পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর প্রায় ৩,১০০ হামলার ঘটনা ঘটেছে

প্রধানমন্ত্রীর প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি ও চিকিৎসা নিশ্চিতের আহ্বান

বৈশ্বিক নাগরিক সমাজের যৌথ বিবৃতি প্রধানমন্ত্রীর প্রতি শাহরিয়ার কবিরের মুক্তি ও চিকিৎসা নিশ্চিতের আহ্বান