সর্বশেষ

গংগাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলা, যা জানা গেল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২৫, ২১:২৬
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি হিন্দু অধ্যুষিত গ্রামে ফেসবুকে নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর পোস্টের অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুর হয়েছে। এতে অন্তত ১৫-১৬টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
গংগাচড়ায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দুদের বাড়িঘরে হামলা, যা জানা গেল

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি হিন্দু অধ্যুষিত গ্রামে ফেসবুকে নবী মুহাম্মদ (সা.)-কে অবমাননাকর পোস্টের অভিযোগ তুলে সনাতন সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুর হয়েছে। এতে অন্তত ১৫-১৬টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

অভিযুক্ত কিশোর স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী। সাইবার সুরক্ষা আইনে মামলা করে পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তবে স্থানীয়রা বলছেন, অভিযোগ নিশ্চিত না হয়েও উত্তেজনা ছড়ানো হয়েছে। পাশের নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা থেকে মাইকিং করে মিছিল এনে হামলার ঘটনা ঘটে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান খান জানান, শনিবার কিশোরকে হেফাজতে নেওয়ার পরও রাতে মিছিল হয়। রোববার দুপুরে কয়েক হাজার মানুষ আবারো আক্রমণ চালায়। পুলিশের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়লে সেনাবাহিনী ডাকা হয়। হামলাকারীরা আশেপাশের আখক্ষেতও নষ্ট করে দেয়।

 

স্থানীয় অধিবাসী দিলীপ রায় বলেন, “কিশোরটি অভিযোগ অস্বীকার করেছে। তবু নিরাপত্তার জন্য তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি। এরপরেও মিছিল এনে আমাদের বাড়িঘরে হামলা, লুটপাট করা হয়েছে।”

 

ইউনিয়ন জামায়াতের আমির শাহ আলম বলেন, “সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে হামলা করেছে, আমরা বোঝানোর চেষ্টা করেছি।” তবে ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুল ইসলাম অভিযোগ করেন, “উস্কানি দিয়ে সংগঠিতভাবে হামলা চালানো হয়েছে, প্রশাসন সতর্ক থাকলেও একদল লোক সুযোগ নিয়েছে।”

 

পুলিশ জানায়, কিশোরের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ রয়েছে। তবে সেনা ও পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। স্থানীয়রা এখনও আতঙ্কে থাকলেও সোমবার বড় কোনো সংঘর্ষ হয়নি।

সব খবর

আরও পড়ুন

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিণত করেছে ইউনূস সরকার’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেনীর নাগরিকে পরিণত করেছে ইউনূস সরকার’

গুম কমিশনের প্রধান হলেন মানবাধিকার কমিশনের চেয়ারপারসন

দেড় বছর পর পুনর্গঠন গুম কমিশনের প্রধান হলেন মানবাধিকার কমিশনের চেয়ারপারসন

আইনশৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে ইউনূস সরকার, অন্যায্যভাবে হাজারো আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদন আইনশৃঙ্খলা রক্ষায় হিমশিম খাচ্ছে ইউনূস সরকার, অন্যায্যভাবে হাজারো আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

ইউনূস সরকারের ১৭ মাসজুড়েই মানবাধিকার পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক

মানবাধিকার সংস্থা এইচআরএসএসের প্রতিবেদন ইউনূস সরকারের ১৭ মাসজুড়েই মানবাধিকার পরিস্থিতি ছিল অত্যন্ত উদ্বেগজনক

নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা বৃদ্ধি, নিরাপত্তাহীনতায় পরিবারগুলো

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা বৃদ্ধি, নিরাপত্তাহীনতায় পরিবারগুলো

নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

জানুয়ারিতে ৭৫ সংঘর্ষে নিহত ১১, আহত ৬১৬ নির্বাচন ঘিরে সহিংসতায় গণতান্ত্রিক পরিবেশ নিয়ে আসকের তীব্র উদ্বেগ

ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

টিআইবি’র প্রতিবেদন ইউনূস আমলে ৬০০ রাজনৈতিক সহিংসতা, ‘৯২ শতাংশ ঘটনায় বিএনপি সম্পৃক্ত’

ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি

রাউজানে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ ঘটনাস্থল পরিদর্শনে নাগরিক প্রতিনিধিদল, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবি