সর্বশেষ

হিউম্যান রাইটস ওয়াচের উপপরিচালকের সতর্কবার্তা

অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে দৃষ্টি সরাতে দক্ষিণ এশিয়ায় ঘৃণার রাজনীতি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ২১:২৪
অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে দৃষ্টি সরাতে দক্ষিণ এশিয়ায় ঘৃণার রাজনীতি

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ক্ষমতাসীন নেতারা জনরোষ থেকে দৃষ্টি সরাতে ঘৃণার রাজনীতিকে ব্যবহার করছেন এমন সতর্কবার্তা দিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম স্ক্রল ডট ইন-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, পক্ষপাতহীন বিচার ও মানবাধিকার সুরক্ষায় ব্যর্থ হলে সেই ঘৃণা একদিন জনরোষে রূপ নিয়ে নেতাদের ক্ষমতাকেই বিপন্ন করতে পারে।

 

নিবন্ধে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার উদাহরণ তুলে ধরা হয়। বাংলাদেশে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা, ভারতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বড়দিনের অনুষ্ঠানে হিন্দুত্ববাদী নেতার হামলা, নেপালে মোবাইল চুরির মিথ্যা অভিযোগে এক দলিত যুবকের মৃত্যুর ঘটনা—এসবই আইনের শাসনের ভাঙনের ইঙ্গিত বলে মন্তব্য করেন তিনি।

 

মীনাক্ষী গাঙ্গুলির মতে, বহু দেশের নেতা সংখ্যালঘু, শরণার্থী ও ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে জনগণের দৃষ্টি অর্থনৈতিক অনিশ্চয়তা ও বেকারত্ব থেকে সরানোর চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদমও এই ঘৃণা ছড়াতে ভূমিকা রাখছে।

 

নিবন্ধে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে আসে। বাংলাদেশে ২০২৪ সালের সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কার ব্যর্থতা ও আওয়ামী লীগের নির্বাচনে নিষেধাজ্ঞা নতুন করে গণতান্ত্রিক সংকট সৃষ্টি করেছে বলে মন্তব্য করা হয়। নেপালে ‘জেন জি’ আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরও পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসায় হতাশা বাড়ছে। শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও সংখ্যালঘু ও মানবাধিকারকর্মীদের ওপর দমন–পীড়ন অব্যাহত রয়েছে।

 

ভারতের ক্ষেত্রে লেখক বলেন, হিন্দুত্ববাদী রাজনীতি ভোটের স্বার্থে ঘৃণা উসকে দিচ্ছে, যার ফলে মুসলিম, খ্রিস্টান, শিখ ও দলিতদের ওপর হামলার ঘটনা বাড়ছে। প্রতিবাদ দমনে সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা হচ্ছে।

 

নিবন্ধের শেষাংশে মীনাক্ষী গাঙ্গুলি রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানান, ঘৃণা নয়, বরং কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা ও মানবাধিকার রক্ষার মাধ্যমে জনগণের আস্থা অর্জনই দীর্ঘমেয়াদে রাজনৈতিক সাফল্যের একমাত্র পথ।

সব খবর

আরও পড়ুন

রাজনৈতিক বিবেচনায় দায়ের গণমামলা পুনর্মূল্যায়ন ও আটক ব্যক্তিদের মুক্তির দাবি

৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি রাজনৈতিক বিবেচনায় দায়ের গণমামলা পুনর্মূল্যায়ন ও আটক ব্যক্তিদের মুক্তির দাবি

জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশনা আইনের শাসনের পরিপন্থি

আইন ও সালিশ কেন্দ্র-এর উদ্বেগ জামিনপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনরায় গ্রেপ্তারের নির্দেশনা আইনের শাসনের পরিপন্থি

বিচার বিভাগের স্বাধীনতায় ‘সরাসরি আঘাত’, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বিচার বিভাগের স্বাধীনতায় ‘সরাসরি আঘাত’, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তীব্র নিন্দা

নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭ জনের মৃত্যু, আহত ৩৫০

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এর উদ্বেগ নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৭ জনের মৃত্যু, আহত ৩৫০

প্রতিবন্ধী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণে ছিল নানা সীমাবদ্ধতা

ভোট-পরবর্তী সহিংসতা বেড়েছে ‘উল্লেখযোগ্য হারে’ প্রতিবন্ধী ও সংখ্যালঘু ভোটারদের অংশগ্রহণে ছিল নানা সীমাবদ্ধতা

এবার কারা হেফাজতে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা লিপনের রহস্যজনক মৃত্যু

৬ বার জামিন পেয়েও মুক্তি মিলেনি এবার কারা হেফাজতে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা লিপনের রহস্যজনক মৃত্যু

অন্তর্বর্তী সরকারের আমলেও দৃশ্যমান অগ্রগতি নেই, ১৮ মাসে তদন্ত পেছালো ১১ বার

সাগর–রুনি হত্যারহস্য ১৪ বছরেও অমীমাংসিত অন্তর্বর্তী সরকারের আমলেও দৃশ্যমান অগ্রগতি নেই, ১৮ মাসে তদন্ত পেছালো ১১ বার

আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ, জামায়াত নিষিদ্ধের দাবি

ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রশ্নবিদ্ধ, জামায়াত নিষিদ্ধের দাবি