সর্বশেষ

নেপালে পার্লামেন্ট বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, নির্বাচন ৫ মার্চ

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৭
নেপালে পার্লামেন্ট বিলুপ্ত, অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি, নির্বাচন ৫ মার্চ

নেপালে টানা বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার পর দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৫ মার্চ নির্বাচন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল এ ঘোষণা দেন। তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

 

রাষ্ট্রপতির দপ্তর জানিয়েছে, শপথ নেওয়ার পরই প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সিদ্ধান্ত ছিল প্রতিনিধি পরিষদ বিলুপ্ত করার সুপারিশ। এর ভিত্তিতেই রাষ্ট্রপতি পৌডেল নির্বাচন ঘোষণার ঘোষণা দেন।

 

৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়লেন। এর আগে তিনি ২০১৬–২০১৭ সালে দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। 

দুর্নীতিবিরোধী অবস্থান ও ন্যায়বিচারের পক্ষে তার দৃঢ় ভূমিকার কারণে তিনি তরুণ প্রজন্ম, বিশেষত সাম্প্রতিক জেন-জি আন্দোলনকারীদের কাছে জনপ্রিয়।

 

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে তিন দিনব্যাপী টানা আন্দোলনে সরকার পতনের ঘটনা ঘটে। বিক্ষোভ দমন করতে গুলি চালানো হলে কয়েকজন শিক্ষার্থী নিহত হন, যা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। শেষ পর্যন্ত চাপের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে আত্মগোপনে চলে যান। আন্দোলনকারীরা তার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ও কয়েকজন মন্ত্রীর বাড়িতে হামলা চালান।

 

এ অবস্থায় সেনাপ্রধান অশোক রাজ সিগদেল, রাষ্ট্রপতি পৌডেল ও আন্দোলনের প্রতিনিধি নেতাদের আলোচনার পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম ঘোষণা করা হয়। ছোট আকারের মন্ত্রিসভা নিয়ে তিনি ছয় মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন।

 

সুশীলা কার্কি ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। দুর্নীতিবিরোধী অবস্থানের পাশাপাশি ভারতপন্থী হিসেবে তার পরিচিতি আছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে রাজনৈতিক সংকট মোকাবিলা ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এখন তার বড় চ্যালেঞ্জ।

সব খবর

আরও পড়ুন

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাল্টা জবাবের হুঁশিয়ারি কাবুলের পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

অন্তত ৫৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ