সর্বশেষ

জি২০ সম্মেলন

এআই অপব্যবহার নিয়ে নরেন্দ্র মোদীর বার্তা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৪:০২
এআই অপব্যবহার নিয়ে নরেন্দ্র মোদীর বার্তা

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে আয়োজিত জি২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃত্রিম মেধা (এআই) প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এআই যেন ডিপফেক, অপরাধ এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহার না হয়। এ জন্য জি২০ গোষ্ঠীকে কঠোর নিয়ন্ত্রণবিধি জারি করার আহ্বান জানান তিনি।

 

মোদী বলেন, এআই প্রযুক্তিকে শুধুমাত্র মুনাফার জন্য নয়, বরং মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। তিনি প্রস্তাব দেন, এ প্রযুক্তির উপর মানুষের নজরদারি থাকতে হবে, নকশাগতভাবে নিরাপদ হতে হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপব্যবহার ঠেকাতে আন্তর্জাতিকভাবে মৌলিক নীতি গ্রহণ জরুরি।  

 

তিনি আরও বলেন, এআইকে কোনো দেশকেন্দ্রিকভাবে নয়, বৈশ্বিকভাবে দেখা উচিত। প্রযুক্তির কাজ হওয়া উচিত মানুষের ক্ষমতা বৃদ্ধি করা, তবে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সবসময় মানুষের হাতেই থাকতে হবে।  

 

সম্মেলনের বক্তৃতার পাশাপাশি মোদী বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠক করেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে কথা হয়। জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠকেও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।  

 

রবিবার মোদী ভারত-ব্রাজিল-দক্ষিণ আফ্রিকার মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠকেও যোগ দেন। বৈঠকে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, সংস্কার ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি তিন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরে বৈঠক আয়োজনেরও প্রস্তাব দেন।  

 

বর্তমানে ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপড়েনের মধ্যে রয়েছে। ভারতের সঙ্গেও শুল্ক নিয়ে কূটনৈতিক সমস্যা চলছে। এ অবস্থায় এই ত্রিপাক্ষিক বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  

 

সব মিলিয়ে, জি২০ সম্মেলনে মোদী এআই প্রযুক্তির নিরাপদ ব্যবহার, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক নিরাপত্তা কাঠামো সংস্কারের ওপর জোর দিয়েছেন।

সব খবর

আরও পড়ুন

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাল্টা জবাবের হুঁশিয়ারি কাবুলের পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

অন্তত ৫৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ