সর্বশেষ

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৪
ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক ঘনিষ্ঠতা আবারও আলোচনায় এসেছে নতুন এক বাণিজ্য সিদ্ধান্তে। রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আগে আরোপ করা অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে ঘোষিত নতুন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বার্তাসংস্থা এএফপি জানায়, মার্কিন প্রেসিডেন্টের সই করা এক নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি কমানো বা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্য কেনা বাড়াবে দিল্লি। পাশাপাশি আগামী ১০ বছর ধরে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের একটি রূপরেখা তৈরিতেও দুই দেশ সম্মত হয়েছে।

 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হবে। নতুন বাণিজ্য কাঠামোর আওতায় পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

 

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ঘিরে জ্বালানি বাণিজ্য ও কূটনৈতিক অবস্থান নিয়ে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কে টানাপড়েন তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে শুল্ক প্রত্যাহার দুই দেশের সম্পর্ক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

ট্রাম্প অতীতে মোদিকে ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু’ হিসেবে উল্লেখ করেছেন। নতুন এই বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা চুক্তি শুধু অর্থনৈতিক সম্পর্কই নয়, কৌশলগত অংশীদারত্বকেও আরও শক্তিশালী করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সব খবর

আরও পড়ুন

সমাধানে ভারতের জনশক্তির দিকে ঝুঁকছে বার্লিন

দক্ষ কর্মীর সংকটে জার্মানি সমাধানে ভারতের জনশক্তির দিকে ঝুঁকছে বার্লিন

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

যুদ্ধের ছায়ায় মধ্যপ্রাচ্যে ঈদ নিরাপত্তা কড়াকড়ি ও আতঙ্কে ম্লান উৎসব

হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কূটনৈতিক উদ্যোগ চাইছে বিএসসি হরমুজ প্রণালিতে আটকে বাংলাদেশের চার জাহাজসহ ১৪৬ নাবিক-ক্রু ঝুঁকিতে

কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

৪০০ জন নিহতের আশঙ্কা কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা

প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

১৪ পাকিস্তানি সেনা নিহত প্রতিশোধ নিতে পাকিস্তানে আফগান বাহিনীর হামলা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সংকুচিত হচ্ছে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের দরজা

বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর

বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক বরফ গলার আভাস দিচ্ছে নতুন ডিজিএফআই প্রধানের ভারত সফর