সর্বশেষ

জেন-জি আন্দোলনের সহিংসতা ‘ফৌজদারি অপরাধ’: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯
জেন-জি আন্দোলনের সহিংসতা ‘ফৌজদারি অপরাধ’: নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
নেপালের সদ্য নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি

নেপালের সদ্য নিয়োগপ্রাপ্ত অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি জেন-জি আন্দোলনের সময় সংঘটিত অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাগুলোকে ‘ফৌজদারি অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। রোববার সিংহ দরবারে দায়িত্ব গ্রহণের পর এক বিবৃতিতে তিনি বলেন, এসব সহিংস কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনা হবে।

 

শুক্রবার সন্ধ্যায় শপথ নেওয়ার পর রোববার থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা। তিনি বলেন, “মাত্র ২৭ ঘণ্টার আন্দোলনে যে পরিবর্তন এসেছে, তা অভূতপূর্ব। আন্দোলনকারীদের দাবি মানতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

তবে আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা ও ধ্বংসযজ্ঞকে তিনি ‘সুপরিকল্পিত’ বলে সন্দেহ প্রকাশ করেন। তাঁর মতে, এসব ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে এবং তা দেশের স্থিতিশীলতা ও আইনের শাসনের জন্য হুমকি।

 

জেন-জি আন্দোলনের সময় নেপালের পার্লামেন্ট ভবন, সিংহ দরবার, সুপ্রিম কোর্ট, ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহতদের জন্য সরকার অনুদান ঘোষণা করেছে।

 

সুশীলা কার্কি বলেন, “দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। আমি প্রধানমন্ত্রীর পদে আসার জন্য লোভ করিনি, বরং জনগণের অনুরোধে দায়িত্ব নিয়েছি।”

 

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ অনুযায়ী অবিলম্বে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে। পাশাপাশি অর্থনীতিকে পুনরুদ্ধার ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করবে।

 

নেপালের গণমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে জেন-জি আন্দোলনের প্রকৃত চিত্র উন্মোচন এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হতে পারে।

সব খবর

আরও পড়ুন

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাল্টা জবাবের হুঁশিয়ারি কাবুলের পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

অন্তত ৫৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ