সর্বশেষ

পাকিস্তান থেকে ব্যবসা গুটাচ্ছে পিঅ্যান্ডজি, উদ্বেগে ভোক্তারা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৯
পাকিস্তান থেকে ব্যবসা গুটাচ্ছে পিঅ্যান্ডজি, উদ্বেগে ভোক্তারা

অর্থনৈতিক সংকটের কারণে পাকিস্তান থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে বহুজাতিক প্রসাধনী কোম্পানি প্রক্টার অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি)। ফলে দেশটির বাজারে জনপ্রিয় ব্র্যান্ড যেমন—জিলেট, হেড অ্যান্ড শোল্ডার, প্যান্টিন, টাইড, ওরাল-বি, ওল্ড স্পাইস, এরিয়েল—ধীরে ধীরে অনুপস্থিত হয়ে পড়ছে। এতে সাধারণ ভোক্তারা যেমন উদ্বিগ্ন, তেমনি বিকল্প পণ্যের মান নিয়েও প্রশ্ন উঠছে।

 

১৯৯১ সালে পাকিস্তানে কার্যক্রম শুরু করে পিঅ্যান্ডজি। অল্প সময়েই কোম্পানির পণ্য দেশটির প্রায় প্রতিটি ঘরে পৌঁছে যায়। সাশ্রয়ী দামে মানসম্পন্ন পণ্য সরবরাহ করে তারা বাজারে আধিপত্য গড়ে তোলে। কিন্তু চলমান অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি ও বৈদেশিক বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কোম্পানিটি জুনে ঘোষণা দেয়, তারা ব্র্যান্ড পোর্টফোলিও ছোট করবে এবং দুই বছরের মধ্যে ৭,০০০ কর্মী ছাঁটাই করবে।

 

পণ্য সংকট ইতিমধ্যে বাজারে দৃশ্যমান। ইসলামাবাদের এক ইঞ্জিনিয়ার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তিন মাস ধরে জিলেট রেজার খুঁজে পাচ্ছি না। বিকল্প যা পাচ্ছি, তা খুবই নিম্নমানের।” অনেকেই বলছেন, দৈনন্দিন পরিচর্যা ও সাজগোজের জন্য নির্ভরযোগ্য পণ্য না পেলে জীবনযাত্রার মানে প্রভাব পড়বে।

 

একজন ভোক্তা ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “২৪০ মিলিয়ন মানুষ এখনও সাবান, শ্যাম্পু, শেভিং ক্রিম চায়। পিঅ্যান্ডজির এই সিদ্ধান্ত কি বুদ্ধিদীপ্ত?” আরেকজন আশঙ্কা করছেন, “এবার হয়তো চাইনিজ পণ্য বাজারে ঢুকবে, কিন্তু তা পিঅ্যান্ডজির মতো হবে না।”

 

বিশ্লেষকরা বলছেন, পিঅ্যান্ডজির মতো কোম্পানি চলে গেলে পাকিস্তানের ভোক্তা বাজারে মানসম্পন্ন পণ্যের সংকট তৈরি হবে। অনেকেই মনে করছেন, ভবিষ্যতে এসব পণ্য আমদানি করে ব্যবহার করতে হতে পারে, যা খরচ বাড়াবে এবং সহজলভ্যতা কমাবে।

সব খবর

আরও পড়ুন

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাল্টা জবাবের হুঁশিয়ারি কাবুলের পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

অন্তত ৫৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ