সর্বশেষ

পশ্চিমবঙ্গের নবদ্বীপে সম্প্রীতির অনন্য নজির

মুসলিম প্রতিবেশীর উদ্যোগে হিন্দু ভাড়াটিয়ার সৎকার

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০
মুসলিম প্রতিবেশীর উদ্যোগে হিন্দু ভাড়াটিয়ার সৎকার

চৈতন্যদেবের চারণভূমি পশ্চিমবঙ্গের নবদ্বীপে ফের দেখা গেল সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। হিন্দু ভাড়াটিয়া গোপাল গোস্বামীর মৃত্যুর পর তার শেষকৃত্যের দায়িত্ব নিলেন মুসলিম বাড়িওয়ালা আরজুমানা খাতুন ও তাঁর স্বামী। স্থানীয় মুসলিম প্রতিবেশীরাও এতে অংশ নেন। শনিবার নদিয়া জেলার নবদ্বীপ মহাশ্মশানে শাস্ত্রীয় নিয়মে সম্পন্ন হয় গোপালের সৎকার।

  

মহিশুরা গ্রাম পঞ্চায়েতের মনিপুর এলাকায় ভাড়া থাকতেন গোপাল গোস্বামী। বার্ধক্যজনিত অসুস্থতায় তাঁকে ২২ ডিসেম্বর নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। আত্মীয় বা বন্ধুর খোঁজ না পাওয়ায় বাড়িওয়ালা আরজুমানা খাতুন ও মুসলিম প্রতিবেশীরা একত্রিত হয়ে হিন্দু মতে সৎকারের সিদ্ধান্ত নেন।

 

মরদেহ কাঁধে নেন আমিরুল, মানোয়ার, রিপন ও রিহান। শেষকৃত্যের জন্য প্রয়োজনীয় সমস্ত খরচ বহন করেন আরজুমানা ও তাঁর প্রতিবেশীরা। শনিবার দুপুরে নবদ্বীপ মহাশ্মশানে সম্পন্ন হয় সৎকার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গোপালের আদি বাড়ি হুগলির চুঁচুড়ায়। পারিবারিক বিবাদের কারণে তিনি মাকে নিয়ে নবদ্বীপে চলে আসেন। কয়েক বছর আগে তার মা মারা যান। এরপর থেকে তিনি জেলা পরিষদ সদস্য আরজুমানার বাড়িতেই ভাড়া থাকতেন। প্রায় এক দশক ধরে নবদ্বীপেই তার বসবাস।

 

সৎকার প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা আরজুমানা বলেন, “নবদ্বীপের সাম্প্রদায়িক সম্প্রীতি সমগ্র বিশ্বে সমাদৃত। বিজেপি নোংরা চক্রান্ত করে বাংলাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আজকের এই ঘটনা বাংলা ও নবদ্বীপের সম্প্রীতির প্রমাণ।” তিনি আরও বলেন, “যিনি মারা গিয়েছেন তিনি ধর্মীয় বিশ্বাসে হিন্দু, তাই হিন্দু শাস্ত্রমতেই তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।”

 

গোপাল গোস্বামীর সৎকারে মুসলিম প্রতিবেশীদের এই উদ্যোগ নবদ্বীপে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও দৃঢ় করেছে। চৈতন্যভূমির এই ঘটনা প্রমাণ করে, ধর্মের ভেদাভেদ নয়, মানবিকতা ও সহমর্মিতাই সমাজকে এগিয়ে নিয়ে যায়।

সব খবর

আরও পড়ুন

উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা উপসাগরজুড়ে পাল্টা আঘাত ও বিস্তৃত সংঘাতের শঙ্কা

পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থার দাবি পাকিস্তানের ‘অপারেশন গজব-লিল হক’-এ তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাল্টা জবাবের হুঁশিয়ারি কাবুলের পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৭

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

পাকিস্তানে এক প্রদেশেই আট মাসে পুলিশের হাতে ৯২৪ জন নিহত

মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

অন্তত ৫৬ জন বাংলাদেশি মালয়েশিয়ায় ৬২০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর বিস্ফোরক মন্তব্য ‘পাকিস্তানকে ব্যবহার করে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলেছে যুক্তরাষ্ট্র’

ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

‘প্রিয় বন্ধু মোদিকে ট্রাম্পের উপহার’ ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫% মার্কিন শুল্ক প্রত্যাহার

পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ

নিহত ৩১, আহত শতাধিক পাকিস্তানে শিয়া মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণ