সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সড়ক ও জনপথ অধিদফতর। প্রতিষ্ঠানটি ৫টি ক্যাটাগরির বিভিন্ন পদে মোট ১৮৮ জন জনবল নিয়োগ দেবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে, যা চলবে ১ মার্চ ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে-
১. সার্ভেয়ার
- পদসংখ্যা: ৯টি
- বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
- গ্রেড: ১৪
- যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি।
২. সিকিউরিটি সুপারভাইজার
- পদসংখ্যা: ৪টি
- বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
- গ্রেড: ১৫
- যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি। অভিজ্ঞ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩. ইঞ্জিন চালক
- পদসংখ্যা: ১৬টি
- বেতন স্কেল: ৯,৭০০–২৩,৪৯০ টাকা
- গ্রেড: ১৫
- যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। অভিজ্ঞ বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার।
৪. ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ৫২টি
- বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
- গ্রেড: ১৬
- যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান।
৫. নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড)
- পদসংখ্যা: ১০৭টি
- বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
- গ্রেড: ২০
- যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান।
- অগ্রাধিকার: সামরিক ও আধাসামরিক বাহিনী, পুলিশ, আনসার ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যরা।
বয়সসীমা
- ১ মার্চ ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর।
- ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের http://rhd.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি
- ১–৪ নম্বর পদের জন্যঃ ১০০ টাকা + সার্ভিস চার্জ ১২ টাকা = ১১২ টাকা
- ৫ নম্বর পদের জন্যঃ ৫০ টাকা + সার্ভিস চার্জ ৬ টাকা = ৫৬ টাকা
- অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রেও ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।