বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১০ ক্যাটাগরির শূন্য পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিএসটিআইয়ের ওয়েবসাইটে: bsti.teletalk.com.bd।
প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ দেওয়া হবে সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, হিসাব সহকারী, ড্রাইভার এবং অফিস সহায়ক পদে।
প্রার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে নির্ধারিত ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রার্থীরা একটি User ID এবং Password পাবেন, যা দিয়ে পরবর্তী সময়ে প্রবেশপত্র (Admit Card) ডাউনলোড করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্রে প্রদত্ত তথ্য সঠিক না হলে প্রার্থী বাতিল হতে পারেন। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিএসটিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে।