সর্বশেষ

প্রাণী অধিকারের দৃষ্টান্তমূলক স্বীকৃতি

মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার আসামীর ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৩:৩০
মোহাম্মদপুরে বিড়াল হত্যা মামলার আসামীর ৬ মাসের কারাদণ্ড

ঢাকার মোহাম্মদপুরে একটি বিড়াল হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত আকবর হোসেন শিবলুকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী মনসুর ও অভিযুক্ত শিবলু ঢাকার মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা এবং তারা প্রতিবেশী। রায় ঘোষণার সময় অভিযুক্ত শিবলু আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

 

মামলার বিবরণে বলা হয়, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি দুপুরে মনসুরের পোষা বিড়ালটি নিখোঁজ হয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, আকবর হোসেন শিবলু বিড়ালটিকে লাথি মারছেন। ফুটেজে আরও দেখা যায়, একাধিকবার লাথি মারার পর বিড়ালটি নিথর হয়ে পড়ে থাকলেও তিনি পা দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।

 

এ ঘটনার পর গত বছরের ৫ ফেব্রুয়ারি পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার-এর পক্ষে নাফিসা নওরীন চৌধুরী আদালতে মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিলে মোহাম্মদপুর থানা পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায় এবং প্রতিবেদন দাখিল করে।

 

পরবর্তীতে ১৪ জুলাই আদালত অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। গত ২ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর আত্মপক্ষ সমর্থন, যুক্তিতর্ক উপস্থাপন এবং শুনানি শেষে আদালত বুধবার রায় ঘোষণা করেন।

 

এই রায়ের মাধ্যমে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে আইনগত পদক্ষেপের একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব খবর

আরও পড়ুন

বিএনপির এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে পরোয়ানা

গুলশানে ফ্ল্যাট দখল বিএনপির এমপি গিয়াস কাদের চৌধুরীর দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে পরোয়ানা

নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের মুক্তি

নতুন মামলায় আটকে গেল খায়রুল হকের মুক্তি

অডিও ফাঁসে ঘুষের প্রমাণ মিলায় তদন্তে যাচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

প্রসিকিউটরদের দুর্নীতির নতুন অভিযোগ অডিও ফাঁসে ঘুষের প্রমাণ মিলায় তদন্তে যাচ্ছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন

চার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

চার মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউল আহসানের আইনজীবীর প্রতিক্রিয়া ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া