সর্বশেষ

হাইকোর্টের রুল

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১৫:১০
প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন বেআইনি নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

 

সোমবার (১০ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।  

 

গত ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে ‘সহকারী শিক্ষক (সংগীত)’ ও ‘সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষ)’ নামে দুটি নতুন পদ সৃষ্টি করা হয়। তবে এ নিয়ে ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আপত্তি তোলে। তারা সংগীত শিক্ষকের পরিবর্তে ধর্ম শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়ে আন্দোলনে নামে।  

 

চাপের মুখে গত ২ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিধিমালা সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে সংগীত ও শারীরিক শিক্ষার সহকারী শিক্ষক পদ দুটি বাদ দেওয়া হয়। ফলে এ দুটি পদ বাতিল বলে বিবেচিত হয়।  

 

পরে এ প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। তার দাবি, সংগীত ও শারীরিক শিক্ষা শিশুদের মানসিক বিকাশ ও শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। তাই এ পদ বাতিল করা শিক্ষার্থীদের মৌলিক অধিকার ক্ষুণ্ন করে।

সব খবর

আরও পড়ুন

বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

জামিনের পর আদালতে বিএনপিপন্থীদের তাণ্ডব বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন কারাগারে

‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ‘বৈষম্যমূলক’ চাকরির বিজ্ঞপ্তি তদন্তের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংবর্ধনা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতিকে আইনজীবীদের ফুলেল শুভেচ্ছা

ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

জিয়াউল আহসানের আইনজীবীর প্রতিক্রিয়া ট্রাইব্যুনালে সেনাবাহিনীকে নিয়ে ‘গিবত’ করেছে ইকবাল করিম ভূঁইয়া

ফরিদপুরে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি

আইনজীবীদের কোর্ট বর্জন ফরিদপুরে ম্যাজিস্ট্রেট আদালতে বিচার কার্যক্রম বন্ধ থাকায় বিচারপ্রার্থীদের ভোগান্তি

দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

সালিশ পরিষদের বিধান বহাল রাখল হাই কোর্ট দ্বিতীয় বিয়ের জন্য প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক নয়

আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

নজিরবিহীন সিদ্ধান্তে প্রশ্নের মুখে গণমাধ্যম স্বাধীনতা আগাম নোটিশ ছাড়াই আপিল বিভাগের এজলাসে সাংবাদিক প্রবেশে বাধা

জামিন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

জামিন ইস্যুতে আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির