সর্বশেষ

মেঘ ছিল, বৃষ্টিও

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০
মেঘ ছিল, বৃষ্টিও

মেঘ ছিল, বৃষ্টিও

 

চন্দ্রগিরির পাহাড়ে এক কামড় জিলাপির সাথে 
অদভূত এক রস আপ্লুত করেছে জীবন 
মেঘের ঘরে ঢুকে যেনো বৃষ্টি তে নেয়েছি 
সবুজ উচুতে এ ক্যমন দাপাদাপি জানা নাই 
ছুটে গিয়েছি অন্তরের ভেতরে এক সুন্দর লেবুর ঘ্রানে 
চুমুক দিতে দিতে তরল সুন্দর 
মুড়ির এই মচমচে সময়ে 
পাগলামির কোনো মানা নাই 
হাতে নিয়ে এক টুকরো মেঘ 
হেটেছি ঢালু পথে 
চুম্বনের মত লেগেছিলাম দুজনে 
শীত ও উষন্ কোন অনুভবে 
আচমকা আমাদের কাছে টানছিল
কখনো কী মনে হয়েছিল 
হয়তো জীবন 
এখানে এভাবেই কাটুক 
পাখির মত একটি জীবন 
আমরা কী চেয়েছিলাম 
কতটা সময় আমাদের বোধ শানিত ছিলো
ভাবনার জন্য !

কিছু আসলে ভাবিনি 
শুধু বোধের দরোজা 
পুরো খুলে দিয়েছিলাম

স্বপ্নের সিঁড়ির নীচে ।

সব খবর