সর্বশেষ

কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তীতে অংশ নিচ্ছে ইউক্রেন ও চীন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৬
কলকাতা বইমেলার সুবর্ণজয়ন্তীতে অংশ নিচ্ছে ইউক্রেন ও চীন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও বইপ্রেমে ভাটা পড়েনি। এবছর প্রথমবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে ইউক্রেন। ছোট্ট স্টল হলেও দেশটির সাহিত্য ও সংস্কৃতির পরিচয় তুলে ধরেছে তারা। বাংলা ভাষায় অনূদিত বইও রাখা হয়েছিল, যা পাঠকদের আকর্ষণ করেছে। ইউক্রেন জানিয়েছে, আগামী বছর বইমেলার সুবর্ণজয়ন্তীতে তারা আবার আসবে এবং আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আসতে চায়। এই ঘোষণায় আপ্লুত হয়েছে গিল্ড।

 

চীনও জানিয়েছে, তারা আগামী বছর অংশ নেবে। যদিও আমেরিকা এবছর আসেনি, তবে ২০১১ সালে চীন বইমেলায় অংশ নিয়েছিল। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে জানিয়েছেন, ইউক্রেন প্রথমবার এসে দারুণ খুশি হয়েছে এবং তারা পরেরবার আরও বড় আকারে অংশ নিতে চায়।

 

বইমেলায় প্রতিবছরই ভিড় বাড়ছে। গত বছর ২৭ লাখ মানুষ অংশ নিয়েছিলেন এবং বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। এবছর ভিড় বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখে, আর বিক্রি হয়েছে প্রায় ২৭ কোটি টাকার বই। গিল্ডের হিসাবে, এবার ভিড় ও বিক্রি বেড়েছে প্রায় ১৫ শতাংশ।  

 

ইউক্রেনের অংশগ্রহণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে আয়োজকরা। যুদ্ধবিধ্বস্ত দেশটির সাহিত্য ও সংস্কৃতির উপস্থিতি বইমেলায় নতুন মাত্রা যোগ করেছে। পাঠকদের ভালোবাসায় উচ্ছ্বসিত ইউক্রেন জানিয়েছে, তারা আগামী বছর আরও বড় আকারে অংশ নেবে। চীনের অংশগ্রহণও বইমেলার সুবর্ণজয়ন্তীকে বিশেষ করে তুলবে।

সব খবর