সর্বশেষ

মালয়েশিয়ার সাবেক মন্ত্রী জুরাইদার অভিযোগ

মালয়েশিয়ায় চাকরির জন্য বাংলাদেশিদের গুনতে হচ্ছে ৮ লাখ টাকা পর্যন্ত

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ০১:৫৯
মালয়েশিয়ায় চাকরির জন্য বাংলাদেশিদের গুনতে হচ্ছে ৮ লাখ টাকা পর্যন্ত

মালয়েশিয়ায় একটি চাকরি পেতে বাংলাদেশি শ্রমিকদের ৩০ হাজার রিংগিত পর্যন্ত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকা)পরিশোধ করতে হয় বলে জানিয়েছেন দেশটির সাবেক প্লানটেশন ও কমোডিটিজ মন্ত্রী জুরাইদা বিনতে কামারুদ্দিন। ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত বে অব বেঙ্গল কনভারসেশন–এর দ্বিতীয় দিনে ‘মাইগ্রেশন, মরালিটি অ্যান্ড পলিটিকস অব কমপ্যাশন’ শীর্ষক এক সেশনে তিনি শ্রমিকদের এই দুরবস্থার কথা তুলে ধরেন।

 

জুরাইদা বলেন, মালয়েশিয়ায় কর্মসংস্থানের আশায় বাংলাদেশি শ্রমিকরা বাড়ি–জমি বিক্রি করা থেকে শুরু করে উচ্চ সুদের ঋণ পর্যন্ত নিতে বাধ্য হন। কিন্তু সেখানে পৌঁছানোর পর অনেকেই নতুন ধরনের অনিশ্চয়তা ও শোষণের মুখে পড়েন। কর্মীদের একটি বড় অংশ দরিদ্র ও গ্রামাঞ্চল থেকে আসা হওয়ায় তারা প্রতারণার জালে আরও সহজে আটকা পড়েন।

 

তিনি অভিযোগ করেন, নিয়োগ–এজেন্ট, স্থানীয় দালাল, গ্রামের প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে উপজেলা–জেলা পর্যায়ের কর্মকর্তাসহ বিভিন্ন পক্ষের হাতে শ্রমিকরা প্রতারিত হন। অনেক ক্ষেত্রে কর্মীদের প্রতিশ্রুত কাজ প্রস্তুত থাকে না। কখনও প্রকৃত চাহিদার চেয়ে বেশি শ্রমিক নিয়ে যাওয়া হয়, ফলে কাজ ছাড়া ও আয় ছাড়া তারা মানবেতর অবস্থার শিকার হন।

 

 

জুরাইদা জানান, “সম্প্রতি ৭০০ থেকে ৮০০ বাংলাদেশি শ্রমিককে কোনো কাজ বা বেতন না দিয়েই দেশে ফেরত পাঠাতে হয়েছে। এটি অমানবিক ও অগ্রহণযোগ্য। শ্রমিকরা মানুষ—পণ্য নয়।”

 

তিনি আরও বলেন, মালয়েশিয়া বহু বছর ধরে দুই মিলিয়নেরও বেশি বাংলাদেশি কর্মীর আবাসস্থল। তারা প্লানটেশন, নির্মাণ, উৎপাদন ও সেবা—সব খাতেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বিদেশি শ্রমিকদের জন্য নিরাপদ ও মানবিক আবাসন নিশ্চিত করতে নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। পূর্বে স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় শ্রমিকরা গাদাগাদি করে অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে বাধ্য হতেন।

 

সেশনে আরও আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইন্ডাস্ট্রি কাউন্সিল জাপানের প্রেসিডেন্ট জেমস অ্যাঞ্জেলাস, রাজস্থান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কারোরি সিংহ এবং তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। সঞ্চালনা করেন নেপালের অ্যাকাউন্টেবিলিটি ল্যাবের দক্ষিণ-পূর্ব এশিয়া লিড নারায়ণ অধিকারী।

সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত