সর্বশেষ

চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪ অগাস্ট ২০২৫, ১৬:৪১
১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণকারী হারুন-অর-রশীদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন। তিনি ২০০০ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের জুনে অবসর নেন। পরে তাঁকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রাম ক্লাবে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীর প্রতীক-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ক্লাবের একটি কক্ষে তাঁকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

 

গতকাল রোববার বিকেলে তিনি বিমানে চট্টগ্রামে আসেন এবং রাতে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে অবস্থান করেন। সকালে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে না আসায় তাঁর ব্যক্তিগত সহকারী ও ক্লাব কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে ওঠেন। একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে দরজায় নক করা হয়, কিন্তু কোনো সাড়া না পেয়ে বারান্দার গ্লাস ভেঙে ভেতরে প্রবেশ করে তাঁর নিথর দেহ পাওয়া যায়।

 

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি আবদুল করিম জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের অনুমতি সাপেক্ষে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

 

১৯৪৮ সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণকারী হারুন-অর-রশীদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং সাহসিকতার জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন। তিনি ২০০০ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের জুনে অবসর নেন। পরে তাঁকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সাবেক মহাসচিব এবং ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১২ সালে ডেসটিনির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে তাঁকে কারাগারে যেতে হয়।

জাতীয় থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

সরকারের অদক্ষতায় জ্বালানি নিরাপত্তা হুমকিতে আওয়ামী লীগের করা হাজার কোটি টাকার পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে সরকার

বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাব নিয়ে বিশ্বব্যাংকের শঙ্কা বাংলাদেশে দারিদ্র্যসীমার নিচে থেকে যাবে ১২ লাখ মানুষ, নতুন করে দরিদ্র হবেন প্রায় ১৪ লাখ

ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

টিকাদানে অবহেলায় শিশু মৃত্যুতে ক্ষোভ ইউনূস-নূরজাহানের জবাবদিহিতা ও বিচারের দাবিতে তীব্র জনমত

উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

বাংলাদেশে পেট্রোল-অকটেন সংকট উৎপাদন থাকা সত্ত্বেও কেন দীর্ঘ লাইন ও ভোগান্তি?

নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

এলপিজির দামে বড় লাফ নতুন দামে আরও চাপে মধ্যবিত্ত

ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

বিদ্যুৎ সাশ্রয়ে দোকানপাটের সময়সীমা আরও কমলো ব্যবসায়ীদের রাত ৮টার সিদ্ধান্তের পর সরকার নির্ধারণ করল সন্ধ্যা ৬টা

‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন ‘তেলের মজুদ শেষ হওয়া প্রথম দেশ’ হওয়ার শঙ্কায় বাংলাদেশ

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত

‘অস্পষ্ট বিবৃতি নয়, আগ্রাসনের নিন্দা করুক বাংলাদেশ’: ইরানি রাষ্ট্রদূত