সর্বশেষ

আইপিসি রিপোর্ট

ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১১:০০
ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

বাংলাদেশে চলতি বছরের শেষ দিকে বড় ধরনের খাদ্যসংকটের ঝুঁকি দেখা দিয়েছে। সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) এবং জাতিসংঘের তিন সংস্থা খাদ্য ও কৃষি সংথা (এফএও), ইউনিসেফ ও বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সমন্বিত বিশ্লেষণে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে অন্তত ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে পড়তে পারে। এর মধ্যে ১৬ লাখ শিশু অপুষ্টি ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রকাশ করা হয় ‘ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি)’ প্রতিবেদনের ফলাফল।

 

বিশ্লেষণে দেখা গেছে, দুর্যোগপ্রবণ ৩৬ জেলার ৯ কোটি ৬৬ লাখ মানুষের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৬টি জেলার প্রায় ১ কোটি ৫৫ লাখ মানুষ ‘সংকট’ (ধাপ ৩) পর্যায়ে ছিল। বছরের শেষ আট মাসে এই সংখ্যা আরও বেড়ে ১ কোটি ৬০ লাখে পৌঁছাতে পারে। বিশেষ করে উপকূলীয় ও নদীভাঙনপ্রবণ জেলাগুলোকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. মাসুদুল হাসান বলেন, আইপিসির তথ্য বাস্তবসম্মত এবং সরকারের ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চলছে। তাঁর ভাষায়, “অর্থনৈতিক সংকট, জলবায়ু পরিবর্তন, কৃষি উৎপাদন ব্যাহত হওয়া, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্যসেবার ঘাটতি ও পুষ্টিহীন খাদ্যাভ্যাস—সব মিলিয়ে পরিস্থিতি জটিল হয়েছে।”

 

আইপিসি বিশ্লেষণে খাদ্যনিরাপত্তাকে পাঁচ ধাপে ভাগ করা হয়েছে। ধাপ ১ স্বাভাবিক, ধাপ ২ চাপে থাকা, ধাপ ৩ সংকট, ধাপ ৪ জরুরি অবস্থা, ধাপ ৫ দুর্ভিক্ষ। যদিও এ বছর কোনো জেলায় ধাপ ৪ বা ৫-এর পরিস্থিতি দেখা যায়নি, তবে কক্সবাজার ও ভাসানচরে বসবাসরত প্রায় ৩ লাখ ৬০ হাজার রোহিঙ্গা ডিসেম্বরের মধ্যে ‘জরুরি অবস্থার’ ঝুঁকিতে রয়েছে। শুধু কক্সবাজারেই জেলার প্রায় ৩০ শতাংশ মানুষ খাদ্যসংকটে পড়তে পারে।

 

ঝুঁকিপূর্ণ জেলাগুলোর তালিকায় রয়েছে—বরগুনা, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সাতক্ষীরা ও বাগেরহাট। এর মধ্যে বাগেরহাটের পরিস্থিতি অবনতি হয়ে ধাপ ২ থেকে ধাপ ৩-এ নেমে এসেছে। বিপরীতে নোয়াখালী, হবিগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারের পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে।

 

প্রতিবেদন বলছে, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, জীবিকা ক্ষতি ও অর্থনৈতিক মন্দা খাদ্যসংকট বৃদ্ধির মূল কারণ। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসে খাদ্য সহায়তা ও কৃষি-উৎপাদন পুনর্বাসন না হলে খাদ্যসংকট আরও গভীর হতে পারে।

সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি