সর্বশেষ

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনঃ ড. ইউনূস

প্রকাশিত: ৬ অগাস্ট ২০২৫, ০২:৫১
২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনঃ ড. ইউনূস

২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।

 

তিনি জানান, নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেবেন এবং একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া শুরু করবেন। তার ভাষায়, 

 

“এটি আমাদের সরকারের সর্বশেষ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়।”

 

ইউনূস বলেন, নির্বাচন যেন উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ ভোটার উপস্থিতিসম্পন্ন হয়, তা নিশ্চিত করতে সরকার সব ধরনের সহায়তা দেবে। “এবারের নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে, সে লক্ষ্যে আমরা কাল থেকেই প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু করব,” বলেন তিনি।

 

প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার জানিয়ে তিনি বলেন, “অর্থনৈতিকভাবে বিধ্বস্ত বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে যারা ভূমিকা রেখেছেন, সেই রেমিট্যান্স যোদ্ধারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি নিচ্ছে।”

 

নারী ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার নিশ্চয়তা এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নতুন ভোটারদের জন্য উৎসবমুখর পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। গত ১৫ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণ এবার “বকেয়া আনন্দসহ মহাআনন্দে” ভোট দিতে পারবেন বলেও মন্তব্য করেন ইউনূস।

 

“নির্বাচনের দিনটিকে আমরা উৎসবে পরিণত করতে চাই। সবাই যেন সন্তানদের নিয়ে ভোটকেন্দ্রে যান এবং নাগরিক অধিকার প্রয়োগের এই স্মরণীয় মুহূর্ত পরবর্তী প্রজন্মকে জানাতে পারেন,” বলেন অন্তর্বর্তী সরকারের এই প্রধান।

জাতীয় থেকে আরও পড়ুন
সব খবর

আরও পড়ুন

সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

কারাদন্ডের পরিবর্তে অর্থদন্ডের শাস্তি সংশোধিত ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি

পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

নবম পে-স্কেল বাস্তবায়নে বিলম্বে ক্ষোভ পুলিশি হামলার প্রতিবাদ, দাবি না মানলে নির্বাচন বয়কটের হুমকি সরকারি কর্মচারীদের

সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

৪৪তম বিসিএসে ১,৪৯০ জনের নিয়োগ প্রজ্ঞাপন সংখ্যালঘু ও আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগে গেজেট থেকে বাদ ১৮৬ জন

নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

স্বচ্ছতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন নির্বাচনের প্রাক্কালে হাজার কোটি টাকার বাস কেনায় তড়িঘড়ি ইউনূস সরকারের

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

আগের দিন সন্ধ্যায় মিলবে পরদিনের স্লট ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম

সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

১৩৫ সাংবাদিকের বিবৃতি সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়, স্থগিতের আহ্বান

নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন নির্বাচন প্রত্যাখ্যান ও বর্জনের ডাক ৫০১ প্রকৌশলীর

দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি

প্রতিশ্রুতি ছিল স্বচ্ছতার, বাস্তবে নীরবতা দেড় বছরেও ইউনূস সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব পাওয়া যায়নি